হোম » সারাদেশ » কাউখালীতে শহীদ বুদ্ধিজীবি দিবস উদযাপন ও বধ্যভূমিতে শ্রদ্ধা নিবেদন

কাউখালীতে শহীদ বুদ্ধিজীবি দিবস উদযাপন ও বধ্যভূমিতে শ্রদ্ধা নিবেদন

কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি
কাউখালীতে উপজেলা প্রশাসনের উদ্দগ্যে রবিবার (১৪ডিসেম্বর) শহীদ বুদ্ধিজীবি দিবস উদযাপন ও বধ্যভূমিতে শ্রদ্ধা নিবেদন করা হয়। এ উপলক্ষ্যে উপজেলা  নির্বাহী কর্মকর্তার আসাদুজ্জামানের সভাপতিত্বে  হল রুমে বিকেল চারটায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায়  বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান, সহকারী কমিশনার ভূমি সুদীপ্ত দেবনাথ, থানা ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা মোঃ ইয়াকুব হোসেন, বীর মুক্তিযোদ্ধাদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ শাহ আলম এবং সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এস.এম দুলাল, কৃষি কর্মকর্তা সোমা রানী দাস  প্রমুখ।অনুষ্ঠানে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার সোমা রানী সরকার, সমাজ সেবা কর্মকর্তা মোঃ মতিউর রহমান,  মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আব্দুল হান্নান,  পরিবার পরিকল্পনা কর্মকর্তা আরিফুর রহমান, সরকারি বালক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিনুল ইসলাম,সাংবাদিক এনামুল হক, রিয়াদ মাহমুদ শিকদার  রফিকুল ইসলামসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এ সময় আলোচনা সভা, দোয়া মোনাজাত শেষে  উত্তর বাজার লঞ্চঘাট এলাকায় একাত্তরের নিহতদের স্মরনে বধ্য ভূমিতে  সূর্যাস্তের সাথে পুষ্প স্থাবক অর্পন  ও মোমবাতি জ্বালিয়ে এক মিনিট নিরাবতা পালন করা হয়।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!