
এম. হিরন প্রধান:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রণীত “৩১ দফা ও জনসম্পৃক্ত” শীর্ষক কর্মশালা ও দোয়া মাহফিল শনিবার (১৩ ডিসেম্বর ২০২৫) বিকাল ৩টায় গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার কামারগাঁও উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-৪ আসনে বিএনপির মনোনীত প্রার্থী শাহ্ রিয়াজুল হান্নান। কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। তাঁদের মধ্যে উপস্থিত ছিলেন মোঃ মাজহারুল হক, মোহাম্মদ সাইফুল ইসলাম মাস্টার, বজলুর রশিদ নয়ন, হারুন অর রশিদ মাঝি, মজিবুর রহমান, আব্দুল হামিদ মাঝি, মোঃ দেলোয়ার হোসেন, মামুনুর রশিদ, মোঃ রমজান আলী (সাবেক ইউপি সদস্য) ও ফরহাদ সরকার।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নুরুল ইসলাম (সাবেক ইউপি সদস্য)।
বক্তারা বলেন, তারেক রহমান প্রণীত ৩১ দফা দেশের গণতন্ত্র পুনরুদ্ধার, জনগণের ভোটাধিকার নিশ্চিতকরণ এবং রাষ্ট্রব্যবস্থায় সুশাসন প্রতিষ্ঠার একটি যুগোপযোগী রূপরেখা। এই ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে জনগণের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা ও রাষ্ট্রীয় কাঠামোর ইতিবাচক পরিবর্তন সম্ভব হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে বক্তারা আসন্ন জাতীয় নির্বাচনে জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান এবং ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে গণতন্ত্র পুনরুদ্ধারে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।
কর্মশালাটি সঞ্চালনা করেন মোঃ মতিউর রহমান ও তাজুল ইসলাম সরকার। অনুষ্ঠান শেষে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন
বাঘা পৌরসভার প্রকৌশলীর বিরুদ্ধে ঠিকাদারের কাছ থেকে ৪ লাখ টাকা ঘুষ দাবির অভিযোগ
নওগাঁয় সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত পরিবারে আর্থিক সহযোগিতা প্রদান
দশ মাসের আত্মগোপনের অবসান: র্যাবের অভিযানে ধরা মমিনুল হত্যা মামলার আসামি