
রুহিয়া (ঠাকুরগাঁও) প্রতিনিধি
আগামী আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানে লক্ষে ৭ ৯ নং ওয়ার্ডের সমন্বয় কেন্দ্র কমিটি গঠনের লক্ষ্যে মধুপুর কাকলি উচ্চ বিদ্যালয় এক আলোচনা সভা ও কেন্দ্র কমিটি গঠন করা হয়।
১৩ই ডিসেম্বর শনিবার সন্ধ্যায় রুহিয়া মধুপুর কাকলি উচ্চ বিদ্যালয় মাঠে দেলোয়ার হোসেন দেলুর সঞ্চালনায় আলোচনা সভা ও কেন্দ্র কমিটি গঠন করা হয়।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলা প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক ১ নং রুহিয়া ইউনিয়ন নির্বাচনের সমন্বয়ক সেনুয়া ইউনিয়নের চেয়ারম্যান মতিউর রহমান মতি। আব্দুল জব্বার সভাপতি রুহিয়া থানা বিএনপি আব্দুল মালেক মানিক সিনিয়র সহ-সভাপতি রুহিয়া থানা বিএনপি। আইনুল হক সভাপতি রুহিয়া থানা কৃষক দল রহিমা খাতুন সভানেত্রী রুহিয়া থানা মহিলা দল । আব্দুল হক সাবেক ১ নং রুহিয়া ইউনিয়ন বিএনপি আব্দুস সালাম আহ্বায়ক ১ নং রুহিয়া ইউনিয়ন বিএনপি।
বক্তারা বলেন ঠাকুরগাঁও ১ নং আসনের ধানের শীষের সংসদ সদস্য প্রার্থী জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর একজন স্বচ্ছ রাজনৈতিক ব্যক্তি যিনি ইসলাম ধর্মে বিশ্বাসী। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ইসলামী দল এবং হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সব ধর্মের সমান অধিকার প্রতিষ্ঠায় পদ্মপরিকর। গত দুর্গা পূজায় বিএনপি হিন্দুদের সর্বাত্মক সহযোগিতা করেছেন তাই সবাইকে ধানের শীষে ভোট দেওয়ার জন্য আহ্বান জানান।
বক্তারা আরো বলেন ঠাকুরগাঁও ১ আসনে ধানের শীষের এমপি প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠাকুরগায়ের গর্ব আমাদের কৃতি সন্তান যিনি সারা বাংলাদেশে নেতৃত্ব দেন এবং ঠাকুরগাঁওয়ের মেডিকেল কলেজ বিমানবন্দর ইপিজেড ইঞ্জিনিয়ারিং কলেজ রুহিয়া উপজেলা করা করা হবে। এই সময় মধুপুর ৮ ও ৯ নং ওয়ার্ডের সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন
দশ মাসের আত্মগোপনের অবসান: র্যাবের অভিযানে ধরা মমিনুল হত্যা মামলার আসামি
চিলাহাটি রেলস্টেশনে দুই শিশু সন্তানসহ মায়ের আত্মহত্যার চেষ্টা
সরকারি সহায়তার নামে কোটি টাকার প্রতারণা: চাঁপাইনবাবগঞ্জে ‘মাসকুরা ট্রেডার্স’ এর বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধ