
মো. মোশারফ হোসেন, গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:
টাঙ্গাইলের গোপালপুরে ১৩ ডিসেম্বর শনিবার সকালে হেমনগর সঃ প্রাথমিক বিদ্যালয়ে মো.রফিকুল ইসলাম মিয়া সাহেবের সভাপতিত্বে মো.হারুনর রশিদ সাহেবের সঞ্চালনায় এড.আব্দুস সালাম পিন্টূ গন পাঠাগার এর মেধা বৃত্তি পরীক্ষা গ্রহন ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরন করা হয়।
প্রধান অতিথি মজলুম জননেতা এডভোকেট আব্দুস সালাম পিন্টূ ,বিশেষ অতিথি ইউনিয়ন বিএনপির সভাপতি ভিপি মো.গোলাম রোজ তালুকদার, সাধারন সম্পাদক মো.জাঙ্গাগীর হোসেন খান, সিনিয়র সহ-সভাপতি জসিম মেম্বার, সাংগঠনিক সম্পাদক আমিনুল মেম্বার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক মো. মনছুর রহমান, হেমনগর ইউনিয়ন যুবদলের সভাপতি জাহাঙ্গীর তালুকদার উপস্তিত ছিলেন। আরো উপস্থিত ছিলেন বিএনপি’র বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ও বিভিন্ন বিভিন্ন স্কুলের শিক্ষক-শিক্ষিকা এবং অভিভাবক ছাত্র-ছাত্রীগণ ।
সকাল ৯ ঘঠিকায় মেধাবৃত্তি পরীক্ষা শুরু হয় সকাল ১১ ঘঠিকায় শেষ হয় ১০০ নম্বরের মধ্যে পরীক্ষা হয়।
এই মেধাবৃত্তি পরীক্ষায় হেমনগর ইউনিয়ন এবং ঝাওয়াইল ইউনিয়নের প্রাথমিক বিদ্যালয় ১৮ টি মাধ্যমিক বিদ্যালয় ১৯ টি মাদ্রাসা ২টি কিন্ডার গার্টেন ০৪ টি এর শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ গ্রহন করে। মেধাবৃত্তি পরীক্ষায় ৪র্থ শ্রেনীর ১২৬ জন এবং ৭ম শ্রেনীর ১৮০ জন মোট ৩০৬ জন শিক্ষার্থী রেজিষ্ট্রেশন করে তার মধ্য ৪র্থ শ্রেনীর ৯ জন ৭ম শ্রেনীর ১৬ জন শিক্ষার্থী অনুপস্থিত ছিলেন। মেধারক্রমানুসারে ৫ জন কে ট্যালেন্টপুল, ৫ জন কে সাধারণ গ্রেডে মোট ২০ জন শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়। বৃত্তি পরীক্ষায় পরিদর্শন আসেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার গোপালপুর মো.নজরুল ইসলাম, প্রাথমিক শিক্ষা অফিসার গোপালপুর মো.মফিজুর রহমান।
সার্বিক সহযোগিতায় ছিলেন ভিপি গোলাম রোজ তালুকদার। একই দিনে পরীক্ষা ফলাফল এর পুরস্কার প্রদান করায় শিক্ষার্থী এবং অভিভাবক গন সন্তোষ প্রকাশ করেন। প্রধান অতিথি মজলুম জননেতা এডভোকেট আব্দুস মো.সালাম পিন্টূ বলেন, হেমনগর কে আলোকিত করিতে আলোকিত মানুষের দরকার, আর আলোকিত মানুষ গড়তে হলো পাঠাগারের বিকল্প নাই। প্রতি বছর মেধা বিকাশ মেধা বৃত্তি পরীক্ষা আয়োজনের প্রতি গুরুত্ব আরোপ করেন।
প্রধান অতিথি, নিজ নামে প্রতিষ্ঠিত এডভোকেট মো.আব্দুস সালাম পিন্টূ গন পাঠাগার এর নাম পরিবর্তন করে কৃষক নেতা হাতেম আলী খান এর নাম করনের ঘোষনা দেন।
নির্বাচন নিয়ে ষড়যন্ত্র শুরু হয়েছে,এই ব্যাপারে সবাই কে সর্তক থাকার আহবান জানান।

আরও পড়ুন
সরকারি সহায়তার নামে কোটি টাকার প্রতারণা: চাঁপাইনবাবগঞ্জে ‘মাসকুরা ট্রেডার্স’ এর বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধ
গোপালপুরে বিএনপি’র স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক এর বাবা ইন্তেকাল করেছেন
বগুড়ায় ২ বছরের শিশুকে অপহরণ চেষ্টা, প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে হত্যার চেষ্টা