হোম » সারাদেশ » যারা টাকা নিয়ে চাকুরি দেওয়ার বানিজ্য করেছে আমরা ওই বানিজ্য উৎখাত করতে চাই- জামায়াত নেতা আনোয়ারুল ইসলাম

যারা টাকা নিয়ে চাকুরি দেওয়ার বানিজ্য করেছে আমরা ওই বানিজ্য উৎখাত করতে চাই- জামায়াত নেতা আনোয়ারুল ইসলাম

হিলি প্রতিনিধি
যারা টাকা নিয়ে বানিজ্য করতে চায় আমরা তাদের উৎখাত করতে চাই।বাকি যাদের আমরা চাকুরি দিতে পারবোনা তাদেরকেও বেকার রাখবো না,আমরা প্রশিক্ষন দিয়ে উদ্যোক্তা বানিয়ে ব্যবসিক বানিয়ে কর্মসংস্থানের ব্যবস্থা করবো। আমরা সমাজে নিরাপত্তা উন্নত করার সর্বাত্তক প্রদক্ষেপ নিব।রাতের আধারে মায়েরা ভায়েরা বোনেরা ভাইয়েরা পেশাজীবি, কৃষক, শ্রমিক, ভ্যান চালক, রিকশা চালক আপনারা রাতে এক জায়গা থেকে আরেক জায়গায় যাবেন ভয়ে বের হতে পারেন না,এই সন্ত্রাসীদের ভয় আমরা আর অন্তরে পোষন করকে দিব না। এই রকম একটা সামাজিক একটা দেশ কায়েম করবো ইনশাআল্লাহ।

তিনি আরও বলেন, নির্বাচনে জামায়াতের জয় বা পরজয় যাই হোক না কেন, মায়েদের জন্য কোনো সিজার করতে হবে না,  নরমাল ডেলিভারির হাসপাতাল তৈরি হবে। তিনি বলেন, যারা অসহায় গরিব মেধাবি শিক্ষার্থী রয়েছে তাদের বৃত্তির ব্যবস্থা করে দেওয়া হবে।

উপরোক্ত কথাগুলো দিনাজপুর -৬ আসনের ফোরাম ছাত্র, যুব, নাগরিক সমাবেশে বলেন জামায়াতের কেন্দ্রিয় মজলিসের সুরা সদস্য ও দিনাজপুর -৬ আসনের এমপি পদপ্রার্থী আনোয়ারুল ইসলাম।

আজ বুধবার(১০ ডিসেম্বর)  বিকালে বিরামপুর উপজেলার হাইস্কুল মাঠে বাংলাদেশ জামায়াতে-ইসলামীর আয়োজনে দিনাজপুর ফোরাম ছাত্র, যুব, নাগরিক তত্ত্বাবধানে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

এতে উপস্থিত ছিলেন সাবেক সভাপতি রাজীবুর রহমান পলাশ,কেন্দ্রীয় প্রচার সম্পাদক আজিজুর রহমান আজাদ,রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভিপি ও ছাত্রশিবিরের সভাপতি মোস্তাকুর রহমান জাহিদ, দিনাজপুর জেলা জামায়াতের ইসলামীর সেক্রেটারি ড. মোহাদ্দেস এনামুল হক, হাকিমপুর উপজেলা জামায়াতের ইসলামীর আমীর আমিনুল ইসলাম সহ আরও অনেকে।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!