
কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি
নারী ও কন্যার প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই, ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করি, এই স্লোগানকে ধারণ করে অদম্য নারী পুরস্কার ও আন্তর্জাতিক নারী নির্যাতন পক্ষ উপলক্ষে পাঁচজন জয়িতা নারীকে পুরষ্কৃত করেছেন উপজেলা প্রশাসন। বুধবার (১০ ডিসেম্বর) বিকেলে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠানে পাঁচ নারীকে জয়িতা পুরস্কার প্রদান করা হয়।
এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, কাউখালী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান, কাউখালী থানার এস আই দীপক বালা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক এনামুল হক প্রমুখ। উপস্থিত সনদ প্রাপ্ত নারীরা তাদের জীবনের গল্প সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। অনুষ্ঠানের সঞ্চালনের দায়িত্ব পালন করেন উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার প্রদীপ কুমার হালদার। আলোচনা শেষে পাঁচটি ক্যাটাগরিতে পাঁচজন নারীকে ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়। সনদপ্রাপ্ত নারীরা হলেন, সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখায় ইউপি সদস্য আকলিমা বেগম, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যোমে জীবন শুরু করেছেন শামীমা আক্তার, শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী খাদিজা আক্তার, অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারী নিলুফা ইয়াসমিন ও সফল জননী নারী হলেন সাজেদা খানম।

আরও পড়ুন
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল