
জাহিদ হাসান ঃ
কুষ্টিয়ার ভেড়ামারা ইউএনও কাপ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ফাইনাল খেলায় যে দুইটি দল অংশগ্রহন করেন তারা হলেন, ভেড়ামারা পৌরসভা ক্রিকেট ক্লাব বনাম বাহিরচর ক্রিকেট ক্লাব।
ভেড়ামারা উপজেলা প্রশাসন আয়োজিত তারণ্যের উৎসব ২০২৫ ভেড়ামারা ইউএনও কাপ ক্রিকেট টুর্নামেন্ট গত ২২ নভেম্বরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হয়। ইউএনও কাপ ক্রিকেট টুর্নামেন্টে নক আউট পরবে মোট ৮ টি দল অংশগ্রহণ করেন তার মধ্যে ৬ টি ইউনিয়ন ১ টি পৌরসভা ও উপজেলা প্রশাসন।
গতকাল শনিবার (৬ ডিসেম্বর) ভেড়ামারা উপজেলা ইউএনও কাপ ক্রিকেটের ফাইনাল খেলা টানটান উত্তেজনার মধ্যে দিয়ে অনুষ্ঠিত হয়। টস জিতে পৌরসভা ক্রিকেট টিম প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেই এবং ১৫ ওভারে ১৯৪ রান করে । দ্বিতীয় ইনিংসে বাহিরচর ইউনিয়ন ক্রিকেট টিম ১৮৮ রানে আউট হয়ে যায়। ৬ রানে ভেড়ামারা পৌরসভা ক্রিকেট টিম চ্যাম্পিয়ন হয়। ম্যান অফ দ্যা ম্যাচ হয় দুর্জয়। চ্যাম্পিয়ন ও রানার্সআপ টফি প্লেয়ারদের হাতে তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার রফিকুল ইসলাম।
এসময় তিনি বলেন, আমাদের দেশের যুব সমাজরা ধ্বংসের মুখে। যুব সমাজরা বিভিন্ন নেশার দিকে যুকে পড়েছে। এদেরকে রক্ষা করতে হলে খেলাধুলার কোন বিকল্প নেই। খেলাধুলা করলে শরীর মন দুটোই ভালো থাকে। যুব সমাজের ছেলেদের খেলাধুলার দিকে উৎসাহিত করতে হবে এবং সমাজের বিত্তবানদের খেলাধুলা করার উপরে এগিয়ে আসতে হবে।
উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) গাজী আশিক বাহার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মিজানুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ফারুক আহমেদ, সমাজসেবা কর্মকর্তা এমদাদুল হক বিশ্বাস, উপজেলা বিআরডিবি কর্মকর্তা জহির উদ্দিন, খুলনা বিভাগীয় প্রেসক্লাব ভেড়ামারা শাখার উপদেষ্টা ও বিশিষ্ট ব্যবসায়িক আব্দুল আলিম, সাপ্তাহিক সীমান্ত কথা পত্রিকার প্রকাশক ও সম্পাদক হেলাল মজুমদার, দৈনিক হিসনা বানী পত্রিকার প্রকাশক ও সম্পাদক আরিফুজ্জামান লিপটন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব এস এস আল হুসাইন সোহাগ, উপজেলা ক্রিকেট একাডেমির সাধারণ সম্পাদক নাসু প্রমুখ।

আরও পড়ুন
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল