
রায়হান শেখ, মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি:
বাগেরহাটের মোল্লাহাটে তারুণ্যের উৎসব–২০২৫ উপলক্ষ্যে অনুষ্ঠিত হয়েছে জমকালো ভলিবল টুর্নামেন্ট।
শনিবার (৬ ডিসেম্বর) উপজেলা প্রশাসনের আয়োজনে সরকারি ওয়াজেদ মেমোরিয়াল মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার শ্যামানন্দ কুন্ডু।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) সুস্মিতা সাহা, উপজেলা বিএনপির সভাপতি শেখ হাফিজুর রহমান, সাধারণ সম্পাদক মো. হারুন আল রশীদ, সাবেক সাধারণ সম্পাদক শেখ শাহেদ আলীসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দ।
টুর্নামেন্টে অংশগ্রহণকারী দলগুলোর মধ্যে আটজুড়ী ইউনিয়ন ভলিবল দল চ্যাম্পিয়নের গৌরব অর্জন করে এবং বুড়িগাংনী ভলিবল দল রানার্স আপ হয়।
পরে বিজয়ী দলের হাতে নগদ অর্থ ও ট্রফি তুলে দেন অতিথিবৃন্দ। খেলাটি উপভোগ করতে মাঠে বিপুলসংখ্যক দর্শকের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

আরও পড়ুন
বগুড়ায় সাব-রেজিস্ট্রি অফিসে অস্ত্র হাতে মহড়া দিয়ে আতঙ্ক সৃষ্টি: প্রার্থী রনি গ্রেপ্তার
লালমোহনে বাস চাপায় প্রাণ গেল শিশুর
মির্জাপুরে মারধর ও ধর্ষণের ফলে চিকিৎসাধীন অবস্থায় প্রবাসীর স্ত্রীর মৃত্যু