হোম » সারাদেশ » কিশোরগঞ্জ জেলা বাপসা’র আহ্বায়ক কমিটির সদস্য সচিব আখতারুজ্জামান রিপন

কিশোরগঞ্জ জেলা বাপসা’র আহ্বায়ক কমিটির সদস্য সচিব আখতারুজ্জামান রিপন

শাহজাহান সাজু,কিশোরগঞ্জ: বাংলাদেশ ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা সমিতি (বাপসা’র) কিশোরগঞ্জ জেলা শাখার আহ্বায়ক কমিটির প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৬ ডিসেম্বর) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের কালেক্টরেট কর্মচারী ক্লাবে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সর্বসম্মতিক্রমে হোসেনপুর উপজেলার গোবিন্দপুর ইউপির প্রশাসনিক কর্মকর্তা আখতারুজ্জামান রিপনকে সদস্য সচিব করা হয়। অনুষ্ঠিত সভায়, সদর উপজেলার মারিয়া ইউপি প্রশাসনিক কর্মকর্তা মো. কুতুব উদ্দিনের সঞ্চালনায় সভাপতিত্ব করেন সমিতির আহ্বায়ক ও জেলার পাকুন্দিয়া উপজেলার পাটুয়াভাঙ্গা ইউপি প্রশাসনিক কর্মকর্তা মো. সালাউদ্দিন।
সভায় বক্তব্য রাখেন, কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক ও ইটনা উপজেলার চৌগাঙ্গা ইউপির প্রশাসনিক কর্মকর্তা মো .সাইফুল ইসলাম, জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক ইটনা উপজেলার জয়সিদ্ধি ইউপি প্রশাসনিক কর্মকর্তা মো. আক্তারুজ্জামান, যুগ্ম  আহ্বায়ক মিঠামইন উপজেলার বৈরাটি ইউপি প্রশাসনিক কর্মকর্তা মো. খলিলুর রহমান, যুগ্ম-আহ্বায়ক নিকলী উপজেলার কারপাশা ইউপি প্রশাসনিক কর্মকর্তা মো. আল আমিন, যুগ্ম-আহ্বায়ক কটিয়াদী উপজেলার লৌহজুরী ইউপি প্রশাসনিক কর্মকর্তা  লিটন চন্দ্র পাল,  আহবায়ক কমিটির সদস্য সচিব আখতারুজ্জামান রিপন, কটিয়াদী উপজেলার বনগ্রাম ইউপি প্রশাসনিক কর্মকর্তা হাবিবুর রহমান সহ জেলার বিভিন্ন ইউপি প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ। এ সময় উপস্থিত ছিলেন জেলায় সকল ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ। প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ। সভা শেষে কটিয়াদী উপজেলার মসূয়া ইউপি প্রশাসনিক কর্মকর্তা মোর্শেদ আলীর অবসর জনিত বিদায় সংবর্ধনা দেয়া হয়।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!