
মোঃ এখলাস শেখ , মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধিঃ
তারুণ্যের রাজনৈতিক সচেতনতা বৃদ্ধি ও রাষ্ট্র সংস্কারে ভূমিকার আহ্বান জানিয়ে ‘তারুণ্যের প্রথম ভোট দাঁড়িপাল্লার পক্ষে হোক’—এই স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত ‘বিশাল ছাত্র সমাবেশ’ অনুষ্ঠিত হয়।
শুক্রবার (৫ ডিসেম্বর ২০২৫) সকাল ৯টায় মোরেলগঞ্জ উপজেলার আজিজিয়া স্কুল মাঠে অনুষ্ঠিত হয় এই অনুষ্ঠান।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামী বাগেরহাট জেলা আমীর মাওলানা রেজাউল করিম। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম।
সমাবেশে বিশেষ অতিথিবৃন্দ বিভিন্ন বিষয় তুলেধরে বক্তব্য দেন। জামায়াতে ইসলামী ও ছাত্রসংগঠনের স্থানীয় ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন। সমাবেশে সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামীর মোরেলগঞ্জ উপজেলা আমীর মাওলানা শাহাদাত হোসাইন।
এসময বক্তারা সমাবেশের মাধ্যমে তরুণ সমাজকে নৈতিক নেতৃত্ব ও ইসলামী মূল্যবোধে উদ্বুদ্ধ করার পাশাপাশি আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে সচেতন ভূমিকা পালনের আহ্বান জানানো হবে।
বাংলাদেশ জামায়াতে ইসলামী মোরেলগঞ্জ উপজেলা শাখার পক্ষ থেকে সর্বস্তরের ছাত্রসমাজ ও সাধারণ জনগণকে এই ছাত্র সমাবেশে অংশগ্রহণের জন্য ধন্যবাদ জানান।

আরও পড়ুন
দশ মাসের আত্মগোপনের অবসান: র্যাবের অভিযানে ধরা মমিনুল হত্যা মামলার আসামি
চিলাহাটি রেলস্টেশনে দুই শিশু সন্তানসহ মায়ের আত্মহত্যার চেষ্টা
সরকারি সহায়তার নামে কোটি টাকার প্রতারণা: চাঁপাইনবাবগঞ্জে ‘মাসকুরা ট্রেডার্স’ এর বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধ