
কুড়িগ্রাম প্রতিনিধি : কুড়িগ্রামের রৌমারীতে বাংলাদেশ জামাতে ইসলামী ৬/৯ ওয়া্র্ড দাঁত ভাগা ইউনিয়ন বাজার ইউনিটের আয়োজনের নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার (২২ নভেম্বর) বিকাল ৫ টায় দাঁত ভাগা হাইস্কুল এন্ড কলেজ মাঠে মাওলানা মোঃ আবুল কালাম আজাদ বাংলাদেশ জামাতে ইসলামী ১নং দাঁত ভাংগা ইউনিয়ন শাখার সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। দাড়ি পাল্লা মার্কার জয়ের প্রত্যাশায় শুরু থেকেই মাঠ জুড়ে ছিল সমর্থক ও সাধারণ মানুষের ঢল, যা পুরো এলাকাকে উৎসবমুখর করে তোলে।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন ২৮ কুড়িগ্রাম৪ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মোস্তাফিজুর রহমান মোস্তাক । তিনি বলেন, “আগামী নির্বাচনে জনগণের ভোটে জামায়াত নির্বাচিত হলে ক্ষমতার অপব্যবহার নয়, জনগণের সেবক হিসেবেই কাজ করব। জনগণের আমানত সঠিকভাবে রক্ষা করা হবে এবং দুর্নীতিমুক্ত সমাজ প্রতিষ্ঠায় দৃঢ় ভূমিকা রাখা হবে।”
তিনি আরও বলেন, রাজনীতির মাঠে অশান্তি নয়, শান্তি চাই, বিভেদ নয়, ঐক্য চাই। আমরা সবার জন্য সমান সুযোগ, শিক্ষার আলো, সুশাসন এবং দুর্নীতিমুক্ত প্রশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছি। এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের আমির জনাব মো. হায়দার আলী সেক্রেটারি মো. শাহাদ্য হোসেন,রাজিবপুর উপজেলা শাখার সেক্রেটারি আজিজুর রহমান, এসময় আরো উপস্থিত ছিলেন রৌমারী কেরামতি আদশ্য ফাজিল মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা মোঃ মোকসেদ আলী, ১নং দাঁত ভাগা ইউনিয়ন জামায়াতে-ইসলামী সাধারণ সম্পাদক মোঃ ওমর ফারুক,১নং দাঁত ভাগা ইউনিয়ন শ্রমিক কল্যান ফেডারেশনের সভাপতি ডাঃ মোঃ মফিজ উদ্দিন সহ আরো অনেকে।
সার্বিক সহযোগিতায় ছিলেন দাঁতভাঙ্গা বাজার ইউনিট সভাপতি মো. জামাল উদ্দিনও ১নং দাঁতভাঙ্গা ইউনিয়ন জামায়াতের ৬/৯নং ওয়াড দাঁতভাঙ্গা বাজার ইউনিটের আফজাল হোসেন,৯নং ওয়াড সভাপতি মোজাহেদুল ইসলাম।

আরও পড়ুন
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল