
পলাশ মিয়া, ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধিঃ ব্রাহ্মণবাড়িয়ার জেলার আখাউড়া উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে ১০(দশ) কেজি গাঁজাসহ ০২ মাদক কারবারীকে গ্রেফতার করা হয়। আজ সোমবার রাত তিনটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে আখাউড়া থানা পুলিশের বিশেষ অভিযানে আখাউড়া পৌরসভাস্থ কুমারপাড়া এলাকা হতে ০২ জন মাদক কারবারীকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের হেফাজত হতে ১০(দশ) কেজি গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আসামীরা হলেন-১। মোঃ আব্দুল জলিল,সুমন(২৮),পিতা-মৃত আব্দুল কাদির,মাতা-মোছাঃ রিজিয়া বেগম সাং-কুমার পাড়া, আখাউড়া পৌরসভা,থানা-আখাউড়া,জেলা-ব্রাহ্মণবাড়িয়া,। ০২। লিমা বেগম(২৭),স্বামী-সামন,মাতা-আকলিমা বেগম,সাং-মসজিদ পাড়া,থানা-আখাউড়া,জেলা-ব্রাহ্মণবাড়িয়া। উক্ত আসামিদের বিরুদ্ধে আখাউড়া থানায় একটি মাদক মামলা রুজু হয়েছে।

আরও পড়ুন
লালমোহনে খাটের নিচ থেকে ৩৪ বস্তা চাল উদ্ধার
আওয়ামীলীগ জন্মলগ্ন থেকে দেশের ক্ষতি করেছে: ইকবাল হাসান মাহমুদ টুকু
বগুড়া শেরপুরের চুরি মামলার তদন্তে প্রাপ্ত আসামি আফিল পিন্টু গ্রেপ্তার