
জাহিদ হাসানঃ সমরূপ ফাউন্ডেশনের উদ্যোগে দোয়া ও শীতবস্ত্র বিতরণ শনিবার (১৫ই নভেম্বর) সকাল ১১টায় খাদিমপুর গার্লস হাই স্কুলে অনুষ্ঠিত হয়। সমরূপ ফাউন্ডেশনের কর্মসূচি বাস্তবায়ক ও কমিটির সভাপতি কিরণ আহম্মেদ এর পরিচালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খাদিমপুর গার্লস হাই স্কুলের প্রধান শিক্ষক মো. নজরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় দৈনিক খোলা কাগজ’র ভেড়ামারা প্রতিনিধি এস.এম.আবু ওবাইদা-আল-মাহাদী, ভেড়ামারা সরকারী মহিলা কলেজের ইংরেজী বিভাগের প্রভাষক মো. সানোয়ার হোসেন ও সাংবাদিক সৌরভ হোসেন। এসময় আরো উপস্থিত ছিলেন, সমরূপ ফাউন্ডেশনের মেম্বার হাসিবুল, পিয়াস, তৌহিদ, নুর মোহাম্মদ সহ প্রমূখ। শীতবস্ত্র বিতরণ শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন, বায়তুন নূর জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ ক্বারী মোহাম্মদ রবিন হুসাইন।

আরও পড়ুন
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হলে ছাত্রদলের সহ-সভাপতির বিরুদ্ধে র্যাগিং ও শারীরিক নির্যাতনের অভিযোগ
তদন্ত প্রতিবেদন চাওয়াকে কেন্দ্র করে চাবি চুরির অভিযোগ, ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে আইনি পদক্ষেপ
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া