
পলাশ মিয়া, ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধিঃ ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে ১২০ (একশত বিশ) কেজি গাঁজাসহ একজন মাদক কারবারীকে গ্রেফতার করা হয়।
আজ শনিবার সকাল দশটার দিকে পুলিশের বিশেষ অভিযানে আশুগঞ্জ থানার দূর্গাপুর ইউনিয়নের খড়িয়ালা বাসস্ট্যান্ড এলাকা হতে ০১টি পিকআপ আটক করা হয়। এ সময় পিকআপ তল্লাশী করে ১২০(একশত বিশ) কেজি গাঁজা সহ ০১ জন মাদক কারবারীকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামি হলেন-১। মোঃ সুমন মিয়া (২৮), পিতা- মোঃ রাশেদ মিয়া,মাতা- আছিয়া বেগম,সাং- আড়াইবাড়ী (কলেজ পাড়া),থানা- কসবা,জেলা- ব্রাহ্মণবাড়িয়া মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে আশুগঞ্জ থানায় একটি মাদক মামলা রুজু হয়েছে।

আরও পড়ুন
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল