প্রিন্ট এর তারিখঃ জুন ৫, ২০২৬, ৯:০০ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১৫, ২০২৫, ৪:০৬ অপরাহ্ণ
ব্রাহ্মণবাড়িয়ায় বিপুল পরিমাণ গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার

পলাশ মিয়া, ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধিঃ ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে ১২০ (একশত বিশ) কেজি গাঁজাসহ একজন মাদক কারবারীকে গ্রেফতার করা হয়।
আজ শনিবার সকাল দশটার দিকে পুলিশের বিশেষ অভিযানে আশুগঞ্জ থানার দূর্গাপুর ইউনিয়নের খড়িয়ালা বাসস্ট্যান্ড এলাকা হতে ০১টি পিকআপ আটক করা হয়। এ সময় পিকআপ তল্লাশী করে ১২০(একশত বিশ) কেজি গাঁজা সহ ০১ জন মাদক কারবারীকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামি হলেন-১। মোঃ সুমন মিয়া (২৮), পিতা- মোঃ রাশেদ মিয়া,মাতা- আছিয়া বেগম,সাং- আড়াইবাড়ী (কলেজ পাড়া),থানা- কসবা,জেলা- ব্রাহ্মণবাড়িয়া মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে আশুগঞ্জ থানায় একটি মাদক মামলা রুজু হয়েছে।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.