
মুহাম্মদ আরিফ বিল্লাহ , পিরোজপুর:
দেশব্যাপী নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড ও নৈরাজ্যের প্রতিবাদে পিরোজপুরে জামায়াতে ইসলামীর উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বিকালে মিছিলটি শহরের কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে জেলা জামায়াতের কার্যালয়ে গিয়ে শেষ হয়।
মিছিলে নেতৃত্ব দেন জামায়াতের জেলা সেক্রেটারি অধ্যক্ষ জহিরুল হক। এতে আরো উপস্থিত ছিলেন- জামায়াতের পৌর আমীর ইসহাক আলী খান, সদর আমীর সিদ্দিকুর রহমান, সদর সেক্রেটারি আরিফ মিয়া, জামায়াত নেতা মাওলানা শওকত আলী ও আনসারুজ্জাম হালিম প্রমুখ। মিছিলে জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী অংশগ্রহণ করেন।

আরও পড়ুন
নওগাঁ সদর থানার অভিযানে সুলতানপুরের কুখ্যাত সন্ত্রাসী খোকন গ্রফতার
কিশোরগঞ্জে পুলিশ সদস্যদের স্কুল পড়ুয়া ছেলে ট্রাকচাপায় নিহত
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান