
মোঃ রুবেল আহমদ, কোম্পানীগঞ্জ (সিলেট)
কোম্পানীগঞ্জে পিকআপ ভ্যান চালক শ্রমিক ইউনিয়ন ও সর্বস্তরের শ্রমিকের উদ্যোগে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত। ১৩-১১-২০২৫ইং রোজ বৃহস্পতিবার বিকেল ৩ ঘটিকায় টুকেরগাঁও ডবল ব্রীজের সামনে-বৃহৎ শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়।এতে কোম্পানীগঞ্জ টাক পিকআপ কাভার্ড ভ্যান আঞ্চলিক শাখার সভাপতি কবির হোসেনের সভাপতিত্বে ও কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপি’র যুগ্ম সাধারন সম্পাদক এড.বোরহানউদ্দিন ফরহাদ খন্দকার এর সঞ্চালনায়,প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সাবেক সিটি মেয়র কোম্পানীগঞ্জ-গোয়াইনঘাট-জৈন্তাপুর,ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট ৪ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী আরিফুল হক চৌধুরী।অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ছাত্র হাসান আহমদ।

স্বাগত বক্তব্য রাখেন কোম্পানীগঞ্জ ট্রাক পিক আপ আঞ্চলিক শাখার সাধারণ সম্পাদক মাহফুজ আহমদ,সিলেট জেলা বিএনপির উপদেষ্টা এড: কামাল হোসেন, কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি শওকত আলী বাবুল,সহ সভাপতি আব্দুল কাইয়ুম মাষ্টার, উপজেলা বিএনপির সহ সভাপতি ডা.নুরুল আমিন, সাধারণ সম্পাদক আলী আকবর, বিএনপি নেতা বশির আহমদ, হাজী আমিরুল ইসলাম,সাংগঠনিক সম্পাদক নুরুল মুত্তাকিন বাদশা,বিএনপির শিল্প বানিজ্য বিষয়ক সম্পাদক ওসমান খাঁ,জুয়েল আহমদ, জয়নুল আবদীন জনি,কোম্পানীগঞ্জ উপজেলা যুবদলের আহবায়ক,সাজ্জাদ হোসেন দুদু, যুগ্ম আহবায়ক গিয়াস উদ্দিন,রজন মিয়া, যুবদলের আহবায়ক কমিটির সদস্য মানিক মিয়া, কোম্পানীগঞ্জ উপজেলা শ্রমিক দলের সভাপতি আবুল বাশার বাদশা, যুগ্ম সাধারণ সম্পাদক জুয়েল আহমদ,২নং পূর্ব ইসলামপুর ইউনিয়নের চেয়ারম্যান আলমগীর আলম,৩নং তেলিখাল ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শিহাব উদ্দিন, জিসাসের ১নং পশ্চিম ইসলামপুর ইউনিয়নের সভাপতি কামরুজ্জামান কালন,সিলেট জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের কার্যকরী সভাপতি কাউছার আহমদ, সিলেট জেলা ট্রাক মালিক সমিতির সভাপতি নাজির আহমদ স্বপন,সহ-সভাপতি আতিক মিয়া,মোঃ মজিবুর রহমান, নারায়ন পুরকায়স্হ,সহ সাধারন সম্পাদক কয়ছর আলী,সিলেট জেলা ট্রাক শ্রমিক নেতা সুহেদ আহমদ,প্রমুখ।
উক্ত সভায় প্রধান অতিথি আরিফুল হক চৌধুরী বলেন,আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে “বিএনপি ক্ষমতায় গেলে সনাতন পদ্ধতিতে পাথর কোয়ারী নিয়ন্ত্রণ ও খুলে দেওয়ার কার্যক্রম পুনর্গঠন করা হবে। টেকসই উপায়ে খনির নিয়ন্ত্রণ,ও শ্রমিকদের স্বার্থরক্ষা এবং পরিবেশ সংরক্ষণের সমন্বয়ে নীতিমালা গ্রহণ করা হবে।”

আরও পড়ুন
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল