
মোঃ লিখন ইসলাম (নীলফামারী প্রতিনিধি)
বাংলাদেশ জামাতে ইসলামীর শ্রমিক কল্যাণ ফেডারেশনের নীলফামারী জেলার ডোমার উপজেলা শাখার উদ্যোগে এক বিশাল শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়। ডোমার উপজেলা শ্রমিক কল্যাণ এর সভাপতি মোঃ সোহেল রানা এর সভাপতিত্বে আজকের এই বিশাল শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়।
আজকের এই বিশাল শ্রমিক সমাবেশে উপস্থীত ছিলেন বাংলাদেশ শ্রমীক কল্যান ফেডারেশনের কেন্দ্রীয় সহ- সভাপতি জনাব মোঃ হারুনার রশিদ । নীলফামারী জেলার শ্রমিক কল্যাণ এর সভাপতি প্রভাষক মনিরুজ্জামান জুয়েল ও রংপুর দিনাজপুর অঞ্চলের শ্রমিক কল্যাণ এর অঞ্চল টিম পরিচালক উপস্থিত ছিলেন। সমাবেশে মনিরুজ্জামান জুয়েল বলেন যদি জামাত ইসলামের পক্ষ থেকে দাঁড়িপাল্লা মার্কা প্রার্থী আব্দুস সাত্তার প্রিন্সিপাল বিজয়ী হয় তাহলে তিনি এই তোমার এবং ডিমলা উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার মানকে উন্নয়ন করবেন ও হাসপালের চিকিৎসা ব্যাবস্থাকে আরো উন্নত করবেন । সমাবেশে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি মোঃ হারুনার রশিদ সকল শ্রমিকদের কে কোরআনের পক্ষে ইসলামের পক্ষে, ইসলামি রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে সকলকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত দাঁড়িপাল্লা মার্কার প্রার্থী অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার এর পক্ষে ভোট দেওয়ার ও কাজ করার জন্য উদাত্ত আহ্বান জানান।

আরও পড়ুন
ডিমলায় একদিনে পাঁচ খাতে সরকারি সহায়তা বিতরণের উদ্বোধন করলেন সংসদ সদস্য
নেসকোর প্রধান কার্যালয় বগুড়ায় স্থানান্তরের দাবিতে মানববন্ধন
ধুনটে ১০ পিস ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেপ্তার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা