
মোঃ শরিফ উদ্দিন বাবু, শেরপুর প্রতিনিধি:
প্রাকৃতিক সৌন্দর্যের অপার লীলাভূমি শেরপুরের ঝিনাইগাতী উপজেলার সীমান্তবর্তী গারো পাহাড়ে আগামী ১৪ নভেম্বর শুক্রবার ভোরে শেরপুর রানার্স কমিউনিটির উদ্যোগে অনুষ্ঠিত হতে যাচ্ছে হাফ ‘শেরপুর হাফ ম্যারাথন-২০২৫’। এ উপলক্ষে ১২ নভেম্বর বুধবার বিকেলে শেরপুর প্রেসক্লাব মিলনায়তনে হাফ ম্যারাথনের জার্সি, মেডেল ও কিটব্যাগ উন্মোচন অনুষ্ঠিত হয়েছে।
এতে হাফ ম্যারাথনের বিস্তারিত তথ্য তুলে ধরেন শেরপুর রানার্স কমিউনিটির প্রতিষ্ঠাতা আল-আমিন সেলিম। তিনি জানান, ঝিনাইগাতী উপজেলার রাংটিয়া স্কুল মাঠ থেকে শুরু হওয়া এবারের হাফ ম্যারাথনে ৪টি ক্যাটাগরিতে অংশ নিচ্ছেন দেশ-বিদেশ থেকে আসা ও স্থানীয় প্রায় আটশ শিশু, নারী-পুরুষ। এদের মধ্যে থাকছেন সমাজের পিছিয়ে পড়া বেদে পল্লী, হরিজন পল্লী ও তৃতীয় লিঙ্গের মানুষ। ম্যারাথনের ক্যাটাগরিগুলো হচ্ছে এক কিলোমিটার, ৫ কিলোমিটার, ১০ কিলোমিটার ও ২১.১ কিলোমিটার। অংশগ্রহণকারীদের জন্য থাকছে জার্সি, মেডেল, কিটব্যাগসহ প্রতি ক্যাটাগরির ১ম, ২য় ও ৩য় স্থানের পুরস্কার। ১৩ নভেম্বর বৃহস্পতিবার জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অংশগ্রহণকারীদের মাঝে কিট বিতরণ করা হবে।

আরও পড়ুন
বাঘা পৌরসভার প্রকৌশলীর বিরুদ্ধে ঠিকাদারের কাছ থেকে ৪ লাখ টাকা ঘুষ দাবির অভিযোগ
নওগাঁয় সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত পরিবারে আর্থিক সহযোগিতা প্রদান
দশ মাসের আত্মগোপনের অবসান: র্যাবের অভিযানে ধরা মমিনুল হত্যা মামলার আসামি