
আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
ফরিদপুরের আলফাডাঙ্গায় সদ্য প্রয়াত বাংলাদেশ নৌযান ফেডারেশনের সদস্য লিয়াকত হোসেন মাস্টারের স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে উপজেলার নাবিক ঐক্য যুবসমাজসহ নৌযান ফেডারেশনের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা অংশ নিয়ে প্রয়াতের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন। সেইসঙ্গে তার পরিবারের পাশে থাকার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন। সোমবার (১০ নভেম্বর) বিকেলে উপজেলা সদর বাজারের পুরাতন পরিবহন বাসস্ট্যান্ড সংলগ্ন আলফাডাঙ্গা নাবিক ঐক্য যুবসমাজের অস্থায়ী কার্যালয়ে এই সভার আয়োজন করা হয়। স্মরণসভায় লিয়াকত হোসেনের বর্ণাঢ্য কর্মজীবনের স্মৃতিচারণ করে বক্তব্য দেন, বাংলাদেশ নৌযান ফেডারেশন কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক খন্দকার কায়েমুল ইসলাম, আলফাডাঙ্গা নাবিক ঐক্য যুবসমাজের উপদেষ্টা বেলায়েত হোসেন মাস্টার, বিআইডব্লিউটিসি’র ইনল্যান্ড মাস্টার মো. ইকরামুজ্জামান ও বাংলাদেশ লঞ্চ লেবার অ্যাসোসিয়েশনের সিনিয়র সহ-সভাপতি আইয়ুব আলী মাস্টার প্রমুখ। এসময় বক্তারা বলেন, লিয়াকত হোসেন নৌযান ফেডারেশনের একজন নিবেদিতপ্রাণ ও গর্বিত সদস্য ছিলেন। নৌ-খাতে তার অবদান শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হবে। তার অকাল মৃত্যুতে আলফাডাঙ্গা উপজেলার সকল নাবিক সমাজ গভীরভাবে শোকাহত। লিয়াকত মাস্টারের পরিবারকে আর্থিকভাবে সহায়তা প্রদান করা হবে বলেও ঘোষণা দেন। সভা শেষে প্রয়াত লিয়াকত হোসেন মাস্টারের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া মোনাজাত করা হয়। উল্লেখ্য, লিয়াকত হোসেন মাস্টার আলফাডাঙ্গা উপজেলার গোপালপুর ইউনিয়নের চর কুচিয়াগ্রামের বাসিন্দা। তিনি গত ৮ নভেম্বর স্ট্রোকজনিত কারণে মৃত্যুবরণ করেন।

আরও পড়ুন
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
নওগাঁয় সরকারি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা করায় যুবক আটক