হোম » সারাদেশ » “গণভোট ও জাতীয় নির্বাচন একই দিনে হতে হবে”- বিপ্লব ও সংহতি দিবসে মির্জা ফখরুল ইসলাম আলমগীর

“গণভোট ও জাতীয় নির্বাচন একই দিনে হতে হবে”- বিপ্লব ও সংহতি দিবসে মির্জা ফখরুল ইসলাম আলমগীর

মোহাম্মদ আসাদুজ্জামান: জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) আয়োজিত শোভাযাত্রার প্রাক্কালে সংক্ষিপ্ত সমাবেশে সভাপতির বক্তব্যে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম বলেন, গণভোট ও জাতীয় নির্বাচন একই দিনে হতে হবে।গণভোটের জন্য হাজার কোটি টাকা খরচ করার কোনো প্রয়োজন নেই।
রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে স্থাপিত মঞ্চে গতকাল শনিবার বিকাল চারটায় শোভাযাত্রার উদ্বোধনকালে তিনি আরো বলেন, ৮টি দল মিলে নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে। কিন্তু গণতন্ত্রে উত্তরণের জন্য ফেব্রুয়ারিতে অবশ্যই নির্বাচনের হতে হবে। প্রায় এক বছর আলাপ আলোচনার পর আমরা যে ঐক্যমতে পৌঁছালাম ঐকমত্য কমিশন সেখান থেকে সরে এসেছে।
আমরা স্পষ্ট করে বলছি,যেসব বিষয়ে ঐকমত্য প্রতিষ্ঠিত হয়েছে সেসব বিষয়েই গণভোট হতে হবে এবং সেটা জাতীয় নির্বাচনের দিনেই। জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের সাথে জুলাই গণ অভ্যুত্থানের তুলনা করে তিনি বলেন, আওয়ামী লীগ যখনই ক্ষমতায় এসেছে তখনই ফ্যাসিবাদ কায়েম করেছে। ৭ই নভেম্বরে সিপাহী জনতা এক কাতারে এসে জিয়াউর রহমানের হাতে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার দায়িত্ব তুলে দিয়েছিল। জুলাই গণ অভ্যুত্থানের অন্তিম সময়ে এসে ছাত্রজনতার আন্দোলনে সেনাবাহিনীর তরুন সদস্যরা সংহতি জানিয়ে ছিল।ফলে জনরোষ এড়াতে শেখ হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়।
হাজার হাজার নেতাকর্মীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে শোভাযাত্রায় নেতৃত্ব দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, ডঃ মঈন খান ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম। জুমা নামাজের পর থেকেই ঢাকা মহানগরীর বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা রং বেরঙের ব্যানার, ফেস্টুন নিয়ে মিছিলযোগে আসতে থাকে।বিকাল তিনটার মধ্যেই নয়াপল্টনের সমগ্র রাস্তা লোকে লোকারণ্য হয়ে যায়।
বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাহউদ্দিন টুকুর সঞ্চালনায় মিছিলপূর্ব সংক্ষিপ্ত সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, ডঃ মঈন খান , বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম,ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল ইসলাম মজনু,ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক প্রমুখ।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!