
রায়হান শেখ, মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি: রবি মৌসুমের কৃষি উৎপাদন বাড়াতে বাগেরহাটের মোল্লাহাটে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (৬ নভেম্বর) উপজেলা কৃষি অফিস প্রাঙ্গণে এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শ্যামানন্দ কুন্ডু।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা মতিয়ার রহমান। উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. হাসান আলী, অতিরিক্ত কৃষি কর্মকর্তা আমার মেহেদী হাসান, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শিউলি আক্তার, এসআই মো. মনজির রহমান, মোল্লাহাট সোনালী ব্যাংকের ব্যবস্থাপক মো. হায়দার আলী, মোল্লাহাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী মোহন, সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম দিদার, সাংবাদিক মো. জিহাদ আলী ও শেখ রায়হানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় কৃষকগণ।
এ সময় উপজেলার সাতটি ইউনিয়নের শতাধিক কৃষকের হাতে সরকার নির্ধারিত প্রণোদনা হিসেবে সরিষা, খেসারী, গম, সূর্যমুখী ও মুগসহ বিভিন্ন ফসলের বীজ এবং প্রয়োজনীয় ডিএপি ও এমওপি সার তুলে দেওয়া হয়।
উপজেলা কৃষি কর্মকর্তা মতিয়ার রহমান বলেন, “কৃষকদের উৎপাদন ব্যয় কমিয়ে ফলন বৃদ্ধি ও স্বাবলম্বী করার লক্ষ্যেই সরকারের এই প্রণোদনা কর্মসূচি। এর ফলে রবি মৌসুমে চাষাবাদে কৃষকদের আগ্রহ আরও বৃদ্ধি পাবে।”
তিনি আরও জানান, সরকারের এই সহায়তা কৃষকের মুখে হাসি ফোটাবে এবং গ্রামীণ অর্থনীতিকে আরও গতিশীল করে তুলবে।

আরও পড়ুন
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
নওগাঁয় সরকারি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা করায় যুবক আটক