হোম » সারাদেশ » জলাবদ্ধতা নিরসনের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

জলাবদ্ধতা নিরসনের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি

ঢাকার আশুলিয়া উপজেলাতে জলাবদ্ধতা নিরসনের দাবিতে আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়নের জামগড়া এলাকা সহ মোট সাত গ্রামের বাসিন্দা গণ মানববন্ধন করেছে।

বৃহষ্পতিবার (৬ নভেম্বর) সকাল ১০ ঘটিকায় জামগড়া সমির প্লাজার সন্মুখে ভুক্তভোগী এলাকাবাসী গণ একত্রিত হয়ে এক মানববন্ধনের আয়োজন করে !

উক্ত মানববন্ধনে অংশ নেয়া এলাকার বিভিন্ন পেশার মানুষ জন এবং উপস্থিত ভুক্তভোগীদের অনেকে জলাবদ্ধতা কারণে রাস্তা গুলো অনুপযোগী,এবং পরিবেশ দূষণের মহা বিপর্যয়ের বিভিন্ন দিক গুলো তুলে ধরা হয় ! যেহেতু আশুলিয়া উপজেলাটি একটি সমৃদ্ধ শিল্প এলাকা যে কারণে এখানে অনেক মানুষের বসবাস এখানে অবকাঠামোগত উন্নয়নের ছোয়া সিমীত,তাই এলাকাবাসির প্রাণের দাবি উক্ত বিষয় গুলো দেখে দ্রুত উপযুক্ত পরিবেশ বাস্তবায়ন করার বিনীত আবেদন জানান এলাকা বাসি !

এবং জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র নেতা মোঃ আসাদুজ্জামান আকাশ বলেন আমাদের আশুলিয়ার সার্বিক অবকাঠামোগত উন্নয়নের ছোয়া লাগেনী যে অল্প বৃষ্টিতেই রাস্তা তলিয়ে জলবদ্ধতার সৃষ্টি হয় তখন রাস্তায় চলাচলের পরিবেশ থাকেনা ! এবং মশা মাছির ঝাঁক সৃষ্টি হয় এবং পরিবেশে আসে মহা বিপর্যয় কাজেই উক্ত বিষয় গুলো নিরসনের জন্য বর্তমান সরকারের নিকট অনুরোধ জানিয়েছেন ! যাতে উক্ত সমস্যার দ্রুত সমাধান আসে

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!