
রবিউল হাসান লায়ন : জামালপুর সদর উপজেলার শাহবাজপুর ইউনিয়নের মির্জাপুর গ্রামে জাহানারা বেগম (৬৫) নামে এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। জাহানারা বেগম ওই এলাকার মৃত আয়নাল হকের স্ত্রী। বৃহস্পতিবার বিকালে তার নিজ ঘর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। তিনি দীর্ঘদিন ধরে ওই ঘরে একা বসবাস করতেন।
স্থানীয়রা জানান, জাহানারা বেগমের স্বামী ছয় বছর পূর্বে মারা যান। তার তিন মেয়ের বিয়ে হয়ে গেছে এবং সবাই তাদের স্বামীর বাড়িতেই বসবাস করেন। একমাত্র ছেলে চাকুরীর সুবাদে ঢাকায় থাকেন।
তারা আরও জানান, বৃহস্পতিবার সকাল গড়িয়ে দুপুর হয়ে গেলেও জাহানারা বেগমের কোন সাড়াশব্দ না পেয়ে প্রতিবেশিরা টিনের ঘরের ফাঁকা দিয়ে উঁকি দেন। এসময় তারা বৃদ্ধা জাহানারা বেগমকে বিছানায় অস্বাভাবিক অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে সদর থানা পুলিশ। খবর পেয়ে তৎক্ষনাৎ ঘটনাস্থল পরিদর্শন করেন জামালপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইয়াহিয়া আল মামুনসহ পুলিশের বিভিন্ন ইউনিট।
অতিরিক্ত পুলিশ সুপার ইয়াহিয়া আল মামুন জানান, ঘরের ভেতর বৃদ্ধার মরদেহ পড়ে আছে এমন সংবাদের ভিত্তিতে আমরা ঘটনাস্থল পরিদর্শন করি। মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরি শেষে মৃত্যুর প্রকৃত কারণ জানতে মরদেহ ময়নাতদন্তের জন্য জামালপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।

আরও পড়ুন
দশ মাসের আত্মগোপনের অবসান: র্যাবের অভিযানে ধরা মমিনুল হত্যা মামলার আসামি
চিলাহাটি রেলস্টেশনে দুই শিশু সন্তানসহ মায়ের আত্মহত্যার চেষ্টা
সরকারি সহায়তার নামে কোটি টাকার প্রতারণা: চাঁপাইনবাবগঞ্জে ‘মাসকুরা ট্রেডার্স’ এর বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধ