
জাহিদ হাসান: কুষ্টিয়া জেলার ভেড়ামারা উপজেলার চাঁদগ্রাম ইউনিয়নের বাড়াদী বাজারে অসহায় ও নিম্ন আয়ের মানুষের পাশে দাঁড়াতে সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন ফ্রেন্ডস সোসাইটি আয়োজন করেছে এক দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শনিবার (১লা নভেম্বর) বাড়াদী বাজারে সংগঠনের কার্যালয়ে অনুষ্ঠিত এ কর্মসূচিতে চার শতাধিক মানুষ বিনামূল্যে চিকিৎসা সেবা, পরামর্শ, ওষুধ ও স্বাস্থ্য সচেতনতা বিষয়ক দিকনির্দেশনা গ্রহণ করেন।
সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চিকিৎসা সেবা প্রদান করেন, ডা: আবদুল্লাহ আল মুহিন, এমবিবিএস (চট্টগ্রাম), এডিএমইউ (কালার ডপলার আল্ট্রাসনগ্রাফি ও এনোমালি স্ক্যান স্পেশালিস্ট), এমসিজিপি (মেডিসিন); এবং ডা: রেহেনুমা জাহান দিশারী, এমবিবিএস (যশোর), এডিএমইউ (আল্ট্রাসনগ্রাফি)। তাঁদের সঙ্গে স্থানীয় মেডিকেল শিক্ষার্থী এবং ফ্রেন্ডস সোসাইটির স্বেচ্ছাসেবকরা চিকিৎসা ও পরামর্শ সেবায় অংশ গ্রহণ করে।
সংগঠনের সভাপতি মোঃ আবু সাঈদ বলেন, “আমাদের লক্ষ্য সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে থাকা। আমরা করোনা মহামারী সময় থেকেই স্বেচ্ছাসেবামূলক কাজ করে আসছি। তবে আমাদের সংগঠনের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয় ২০২৫ সালের জানুয়ারিতে। এরই মধ্যে আমরা ঈদুল ফিতরে ৬০টি ও ঈদুল আজহায় ৭৫টি পরিবারকে খাদ্য সামগ্রীর প্যাকেট প্রদান করেছি। বর্ষাকালে ১০টি পরিবারকে খাদ্য সহায়তা দেওয়া হয়েছো। স্বাস্থ্যসেবা প্রত্যেক নাগরিকের মৌলিক অধিকার। আমরা চাই কেউ যেন আর্থিক সংকটে সুচিকিৎসা থেকে বঞ্চিত না হয়। এই ভাবনা থেকেই আমাদের এ মেডিকেল ক্যাম্পের আয়োজন।”
ডা: আবদুল্লাহ আল মুহিন জানান, সেবা মূলক কর্মসূচির মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি ও প্রাথমিক চিকিৎসা সেবা নিশ্চিত করার পাশাপাশি, ভবিষ্যতে বিভিন্ন এলাকায় নিয়মিত মেডিকেল ক্যাম্প আয়োজনের পরিকল্পনা রয়েছে সংগঠনটি।
চিকিৎসা সেবা নিতে আসা এক রোগী জানান, আমি একজন বয়স্ক ব্যক্তি। মাঝেমধ্যেই অসুস্থ হয়ে পড়ি। চিকিৎসা সেবা নিতে আমাকে দূরের হাসপাতাল ভেড়ামারা, মিরপুর বা কুষ্টিয়াতে যেতে হয়। আজ অতি সহজেই অভিজ্ঞ বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিতে পারলাম। এ মহতী উদ্যোগ নেওয়ার জন্য ফ্রেন্ডস সোসাইটি সদস্যদের সাধুবাদ জানাই।
উল্লেখ্য, ফ্রেন্ডস সোসাইটি ইতোমধ্যে শিক্ষা সহায়তা, খাদ্য সামগ্রী বিতরণ, চিকিৎসা সহায়তা ও জরুরি ত্রাণ কার্যক্রমসহ নানা সামাজিক উদ্যোগ সফলভাবে সম্পন্ন করেছে।
ফ্রেন্ডস সোসাইটি একটি সম্পূর্ণ অরাজনৈতিক ও অ-লাভজনক সংগঠন। যার মূল লক্ষ্য দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো, শিক্ষার প্রসার ঘটানো এবং সমাজে মানবিকতার আলো ছড়িয়ে দেওয়া।
এ সময় আরো উপস্থিত ছিলেন, সোসাইটির উপদেষ্টা মো: আবুল কালাম, প্রতিষ্ঠাতা সদস্য মো রেজাউল করিম, শাওন আহমেদ, মো রনি, বিপুল হোসেন, শরীফুল ইসলাম শুভ, শাকিবুল হাসান শিপন, শরীফুল ইসলাম, মোঃ লিটন, পিজুস রহমান নিপুণ, আরিফুল ইসলাম, মো: সবুজ, রানা ইসলাম নান্নু, মো: ফিরোজ, মো: পাভেল, মো: সিজান এবং আব্দুর রহমান সোহাগ।

আরও পড়ুন
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
নওগাঁয় সরকারি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা করায় যুবক আটক