হোম » সারাদেশ » বাসাইলে ৫৪তম জাতীয় সমবায় দিবস পালিত

বাসাইলে ৫৪তম জাতীয় সমবায় দিবস পালিত

সহদেব সূত্রধর সায়ন, বাসাইল, টাঙ্গাইল: “সাম্য ও সমতা, দেশ গড়বে সমবায়”এই প্রতিপাদ্যেকে সামনে নিয়ে টাঙ্গাইলের বাসাইলে ৫৪তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। শনিবার (০১ নভেম্বর) সকাল ১১ টায় দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদের সামনে থেকে একটি র‍্যালি বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন শেষে বৃক্ষ রোপন করা হয়। পরে উপজেলা মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সমবায় কর্মকর্তা মীর ময়-ই-নুল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাসাইল উপজেলা নির্বাহী অফিসার মোছাঃআকলিমা বেগম। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন বাসাইল ইউসিসির চেয়ারম্যান ইউসুফ আলী খান,টাঙ্গাইল সমবায় সহকারী কর্মকর্তা শামিমা খান সিমা,ট্রাক ভেকু সমিতির  সভাপতি আওলাদ হোসেন,বাসাইল রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মোঃমিলন ইসলাম প্রমুখ।
স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সবায় অফিসার মীর ময়-ই-নুল হোসেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিভিন্ন সমবায় সমিতির সভাপতি-সাধারণ সম্পাদকসহ সদস্যবৃন্দ।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!