
আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধিঃ ‘সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে ফরিদপুরের আলফাডাঙ্গায় উৎসবমুখর পরিবেশে ৫৪ তম জাতীয় সমবায় দিবস উদযাপন করা হয়েছে।
শনিবার (১ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ চত্বরে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন করা হয়। এরপর উপজেলা প্রশাসন, সমবায় বিভাগ ও সমবায়ীবৃন্দের আয়োজনে এক বর্ণাঢ্য সমবায় র্যালি বের হয়। র্যালিটি উপজেলা পরিষদ চত্বরের সামনের সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় উপজেলা সমবায় কর্মকর্তা মো. আনোয়ার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, আলফাডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসেল ইকবাল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এ কে এম রায়হানুর রহমান।
শাপলা বহুমুখী সমবায় সমিতির সভাপতি শাহাজাহান মিয়ার সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য দেন, গ্রামবাংলা ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান রেজওয়ান আহমেদ, আলফাডাঙ্গা উপজেলা প্রেসক্লাবের সভাপতি আলমগীর কবীর ও গ্রাম-বাংলা সমবায় সমিতির ক্রেডিট সুপারভাইজার মনির লস্কর প্রমুখ।
আলোচনা সভা শেষে অতিথিবৃন্দ শ্রেষ্ঠ সমবায় সমিতি হিসেবে গ্রামবাংলা ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি, এশিয়ান সমবায় সমিতি ও বলাকা সমবায় সমিতিকে ক্রেস্ট প্রদান করেন।

আরও পড়ুন
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল