হোম » সারাদেশ » কর্মদিবসের শেষ দিনে হৃদরোগে আক্রান্ত হয়ে প্রধান শিক্ষকের মৃত্যু

কর্মদিবসের শেষ দিনে হৃদরোগে আক্রান্ত হয়ে প্রধান শিক্ষকের মৃত্যু

হুমায়ুন কবির সুমন, সিরাজগঞ্জ প্রতিনিধি : চাকরি জীবনের শেষ কর্মদিবসে সিরাজগঞ্জের রায়গঞ্জে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন ফজলুর রহমান (৬০) নামের এক প্রধান শিক্ষক। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) উপজেলার ব্রহ্মগাছা ক্লাস্টারের হামিন দামিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।
ফজলুল করিম ওই বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ছিলেন। তিনি রায়গঞ্জ উপজেলার পাঙ্গাসী ইউনিয়নের মীরের দেউলমুরা এলাকার বাসিন্দা। মৃত্যুকালে স্ত্রী, এক ছেলে, এক মেয়ে ও অসংখ্য আত্মীস্বজন রেখে গেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, আজ নিহত ফজলুর করিমের শেষ কর্মদিবস ছিলেন। বিকালের দিকে বিদ্যালয়ের ওয়াশরুমে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। সহকর্মীরা দ্রুত তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়ার চেষ্টা করেন। তবে রাস্তার মাঝেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।

রায়গঞ্জ উপজেলা প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন মৃত্যুর বিষয়টি সত্যতা নিশ্চিত করে বলেন, চাকরি জীবনে তিনি একজন সৎ, শান্ত ও ভালো মনের মানুষ ছিলেন। তার মৃত্যুতে আমাদের জন্য গভীর শোকের।

রায়গঞ্জ উপজেলা শিক্ষা কর্মকর্তা বেলাল হোসেন বলেন, একজন দায়িত্বশীল ও নিবেদিতপ্রাণ শিক্ষক ছিলেন। চাকরির শেষ দিনে তাঁর এমন মৃত্যু অত্যন্ত বেদনাদায়ক। শিক্ষা পরিবার একজন ভালো মানুষকে হারালো। তার মৃত্যুতে উপজেলার প্রাথমিক শিক্ষা পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। একই সঙ্গে শিক্ষকবৃন্দ মরহুমের আত্মার মাগফিরাত কামনাসহ শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!