হোম » সারাদেশ » সিরাজগঞ্জে ২০ কেজি গাঁজাসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার

সিরাজগঞ্জে ২০ কেজি গাঁজাসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার

হুমায়ুন কবির সুমন, সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জে ২০ কেজিসহ ৪ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পুলিশ। গত বুধবার রাতে জেলার এনায়েতপুর থানার সৌদিয়া চাঁদপুর ইউনিয়নের এনায়েতপুর বেড়ীবাধ ঘাটে এলাকা থেকে তাদের গ্রেফতার করেছে।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বিকালে জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ একরামুল হোসাইন এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছেন।

গ্রেফতারকৃতরা হলো, কুড়িগ্রাম জেলার  নাগ্নেশ্বরী থানার চর কাপনা গ্রামের রইচ উদ্দিনের ছেলে মো. শাহজাহান আলী (৪৫), একই থানার অষ্টোমাশিচর গ্রামের জালাল উদ্দিনের ছেলে মোঃ শহর আলী (৩২), ভগবতীপুর গ্রামের মৃত হাচেন মিস্ত্রির ছেলে মোঃ আঃ মালেক (৫৬) ও সিরাজগঞ্জের এনায়েতপুর থানার তেবাড়িয়া গ্রামের মৃত খবির উদ্দিন সরকারের ছেলে মোঃ মোজাম্মেল সরকার (৬০)।

প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ রয়েছে যে, গত বুধবার রাতে জেলা গোয়েন্দা শাখার উপপরিদর্শক মোঃ নাজমুল হকের নেতৃত্বে এনায়েতপুর বেড়ীবাধ ঘাট সংলগ্ন সার কারখানার সামনে মাদক বিরোধী অভিযান চালিয়ে ২০ কেজি গাঁজাসহ ৪ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। পরে গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে প্রেরণ করা হয়েছে।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!