
আবু তারেক বাঁধন, পীরগঞ্জ ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ১ নং ভোমরাদহ ইউনিয়নে যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠিত হয়েছে। ২৮ অক্টোবর মঙ্গলবার সন্ধ্যায় ভোমরাদহ ইউনিয়নের সেনুয়া ব্রাক স্কুল সভাকক্ষে ইউনিয়ন যুবদলের উদ্যোগে এ প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়।
ইউনিয়ন যুবদলের সভাপতি আলাল হোসেনের সভাপতিত্বে , বক্তব্য রাখেন উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক দিদারুল ইসলাম রানা,ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক রেজওয়ানুল হক রেজু, ৯ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুস সামাদ,৬ নং ওয়ার্ড সভাপতি আব্দুল আলিম, সাধারণ সম্পাদক মোস্তফা আলম কালু,ইউনিয়ন যুবদলের যুগ্ম সম্পাদক রুবেল আলী সহ বিএনপি, যুবদল, ছাত্রদল, সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তরা বলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতে গড়া জাতীয়তাবাদী যুবদল, এই যুবদল একটি আদর্শ ও সু-সংগঠিত যুবদল, আগামী জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল অগ্রণী ভূমিকা পালন করবে, দল যাকেই মনোনয়ন দেয় ধানের শীষ প্রতীককে বিজয়ী করার লক্ষ্যে যুবদল ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।
আলোচনা সভাশেষে কেক কাটার মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়।

আরও পড়ুন
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল