হোম » সারাদেশ » ‎বগুড়ায় ৮ বোতল অবৈধ মাদকদ্রব্যসহ এক ব্যক্তি গ্রেপ্তার

‎বগুড়ায় ৮ বোতল অবৈধ মাদকদ্রব্যসহ এক ব্যক্তি গ্রেপ্তার

‎এম,এ রাশেদ, বগুড়া জেলা প্রতিনিধিঃ  র‍্যাব-১২, সিপিএসসি বগুড়ার একটি আভিযানিক দল বিশেষ অভিযান চালিয়ে ৮ বোতল কথিত অবৈধ মাদকদ্রব্য ESkuf সহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে।

‎র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে, বগুড়া সদর উপজেলার নিশিন্দারা ইউনিয়নের ঠেংগামারা এলাকায় টিএমএসএস মেডিকেল কলেজ ও হাসপাতালের ডেন্টাল ইউনিটের সামনে কয়েকজন ব্যক্তি মাদকসহ অবস্থান করছে।

‎উক্ত সংবাদের ভিত্তিতে র‍্যাব-১২ অধিনায়কের দিকনির্দেশনায় মঙ্গলবার বিকেলে সিপিএসসি বগুড়ার একটি দল সেখানে অভিযান পরিচালনা করে। অভিযানে মোঃ রঞ্জু মিয়া (৪৪), পিতা মোঃ আজাহার আলী, সাং ভাবনচুর, ইউপি ১নং গোলমুন্ডা, থানা  জলঢাকা, জেলা নীলফামারীকে ৮ বোতল ESkuf সিরাপসহ হাতেনাতে গ্রেফতার করা হয়

‎এ সময় তার কাছ থেকে মাদক ব্যবসার কাজে ব্যবহৃত একটি বাটন মোবাইল ফোন ও একটি সিম কার্ড জব্দ করা হয়। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলে র‍্যাব জানায়।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!