
হুমায়ুন কবির সুমন, সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জ জেলা কারাগারে আওয়ামীলীগ নেতা আহমদ মোস্তফা খান (বাচ্চু) (৮৬) মৃত্যু বরণ করেছেন। আজ মঙ্গলবার সকাল ১০ টার দিকে তিনি মারা যান। আহমদ মোস্তফা খান (বাচ্চু) সিরাজগঞ্জের এনায়েতপুর থানা আওয়ামীলীগের সভাপতি ছিলেন। তিনি এনায়েতপুর গ্রামের মৃত আলহাজ আবু মুসার ছেলে।
সিরাজগঞ্জ জেলা কারাগারের জেল সুপার এম এম কামরুল হুদা বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, তিনি সকালে অসুস্থ্য হলে তাকে সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে তিনি সেখানে চিকিৎসাধীন অবস্থায় সেখানে মারা যান। তিনি আরো বলেন, গত ২৪ এপ্রিল ২০২৫ইং তারিখে তিনি কারাগারে আসেন। তার বিরুদ্ধে এনায়েতপুর থানার পুলিশ হত্যাসহ ৪টি মামলা ছিলো।
সিরাজগঞ্জ সদর হাসপাতালে আবাসিক মেডিকেল অফিসার শিমুল তালুকদার বলেন, সকালে অসুস্থ্য অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

আরও পড়ুন
বগুড়া সদরের ১নং ফাঁপোর ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী কামাল হোসেনের মতবিনিময় সভা অনুষ্ঠিত
সরিষাবাড়ীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু
ঘুষ বাণিজ্যসহ বিস্তর অনিয়মের অভিযোগ প্রতিষ্ঠান প্রধাণ হুরার বিরুদ্ধে, মানছেনা মন্ত্রনালয়ের নির্দেশনাও