
রায়হান শেখ, মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি: বাগেরহাটের মোল্লাহাটে পারিবারিক অভিমানে টিয়া বিশ্বাস (২২) নামের এক অনার্স পড়ুয়া শিক্ষার্থী আত্মহত্যা করেছেন। নিহত টিয়া উপজেলার ভান্ডারখোলা গ্রামের শচীন চন্দ্র বিশ্বাসের মেয়ে। তিনি বাগেরহাট মহিলা কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার (২২ অক্টোবর) সন্ধ্যায় টিয়া স্থানীয় ব্রাহ্মণডাঙ্গা কালীপূজার মেলায় যেতে চান। কিন্তু পরিবার তাকে একা যেতে নিষেধ করলে তিনি অভিমানে বাবার জমিতে ব্যবহৃত আগাছানাশক পান করেন।
পরিবারের সদস্যরা দ্রুত তাকে মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে অবস্থার অবনতি হলে বৃহস্পতিবার খুলনা ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে শুক্রবার (২৪ অক্টোবর) সকাল ১০টা ২০ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলুল করিম বলেন, “ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি। বিষয়টি মানবিকভাবে দেখা হচ্ছে।”

আরও পড়ুন
বাঘা পৌরসভার প্রকৌশলীর বিরুদ্ধে ঠিকাদারের কাছ থেকে ৪ লাখ টাকা ঘুষ দাবির অভিযোগ
নওগাঁয় সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত পরিবারে আর্থিক সহযোগিতা প্রদান
দশ মাসের আত্মগোপনের অবসান: র্যাবের অভিযানে ধরা মমিনুল হত্যা মামলার আসামি