
কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি:
পিরোজপুরের কাউখালীতে ৪ মামলার পলাতক আসামি দুর্ধর্ষ মাদক সম্রাট পারভেজ মহাজনকে গ্রেফতার করেছে পুলিশ।পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার রাতে ঢাকা জেলা পুলিশের সহায়তায় কাউখালী থানার এএসআই মোস্তফা কামালের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে ঢাকার গেন্ডারিয়া থেকে আধুনিক তথ্য প্রযুক্তির ব্যবহার করে শীর্ষ মাদক ব্যবসায়ী ও নারী শিশু মামলার পলাতক আসামি পারভেজ মহাজন(৩৫) কে ঢাকা পুলিশের সহযোগিতায় গ্রেফতার করেছে থানা পুলিশ। সে উপজেলার সদর ইউনিয়নের আসপদ্দি গ্রামের ফোরকান মহাজনের ছেলে।
গ্রেফতারকৃত আসামিকে রাতেই কাউখালী থানা পুলিশ নিয়ে আসে। মঙ্গলবার (২১ অক্টোবর) পিরোজপুর কোর্টে প্রেরণ করা হয়েছে।
কাউখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সোলায়মান জানান, আসামির বিরুদ্ধে ৩টি মাদক মামলা ও একটি নারী শিশু নির্যাতনে মামলায় গ্রেফতারি পরোনা রয়েছে। মঙ্গলবার আসামিকে কোর্টে প্রেরণ করা হয়েছে। এছাড়াও কচাঁ নদীর উপর নির্মিত অষ্টম চীন বাংলাদেশ মৈত্রী সেতুর গ্রিল ভাঙ্গার অপরাধে কচুয়া থানার ড্রাইভার এনায়েত পাইক (৩৮)কে আটক করে আদালতে পাঠানো হয়েছে।

আরও পড়ুন
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল
ক্ষেতলালে পুলিশের সাঁড়াশি অভিযান: ৩১ পিস ট্যাপেনটাডলসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার
বাঘা পৌরসভার প্রকৌশলীর বিরুদ্ধে ঠিকাদারের কাছ থেকে ৪ লাখ টাকা ঘুষ দাবির অভিযোগ