হোম » সারাদেশ » হিলিতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সবজি বীজ ও সার বিতরণ

হিলিতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সবজি বীজ ও সার বিতরণ

হিলি প্রতিনিধি
২০২৫-২৬ অর্থ বছরের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বসত ভিটা ও মাঠে সবজি উৎপাদন বৃদ্ধির লক্ষ্য দিনাজপুরের হিলিতে বিনামূল্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিভিন্ন সবজির বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।
আজ সোমবার (২০ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা কৃষি অফিসের আয়োজনে উপজেলার ২৮০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে এসব বীজ ও সার বিতরণ করা হয়।
বীজ ও সার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত থেকে এসব উপকরণ বিতরণ করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আমিনুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার মোছাঃ আরজেনা বেগম, কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ মেজবাহুর রহমান সহ স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যম কর্মীবৃন্দ।
উপজেলা কৃষি অফিসার মোছাঃ আরজেনা বেগম বলেন, ২০২৫-২৬ অর্থ বছরের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় চলতি রবি মৌসুমে বসত ভিটা ও মাঠে চাষযোগ্য সবজি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে উপজেলার ২৮০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে ৪ ধরনের সবজি বীজ বেগুন, লাউ, মিষ্টি কুমড়া, ও শসা বীজ দেওয়া হয়েছে  এবং ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি রাসায়নিক সার বিতরণ করা হয়।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!