
মির্জাপুর, (টাঙ্গাইল) প্রতিনিধি:
টাঙ্গাইলের মির্জাপুর চলতি বছরের এইচএসসি পরীক্ষায় অংশ নিয়ে মনিষা জিপিএ-৫ পেয়েছে। মনিষা উপজেলার দেওহাটা বণিকপাড়ার দরিদ্র সেলুনকর্মী অজিত চন্দ্র সরকার ও মলতা রানী সরকারের মেয়ে।
জানা গেছে, দেওহাটা এ জে উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাসের পর মনিষা মির্জাপুর শহীদ ভবানী প্রসাদ সাহা সরকারি কলেজে ভর্তি হয়। তাঁর ছোট ভাই সপ্তম শ্রেণিতে পড়ে। পরিবারের আর্থিক সঙ্কটের মাঝেও মনিষা কখনও হার মানেনি। স্কুলজীবন থেকেই সে নিয়মিত পড়াশোনার পাশাপাশি মায়ের কাজেও সাহায্য করত। পরিবার থেকে সীমাহীন কষ্ট ও অভাবের মাঝেও মেয়ের শিক্ষার প্রতি অনড় ছিলেন তারা। সেলুনের আয়ে সংসার চলে অজিত চন্দ্র সরকারের। অভাব ও কষ্টের মাঝেও মেয়ের লেখাপাড়া চালিয়ে নিতে তাদের ছিল দৃড় মনোভল। মনিষার ফলাফলে দরিদ্র পরিবারে সবার মুখে মুখে সাফল্যের হাসি। নিজের ভবিষ্যৎ নিয়ে মনিষা বলেন— বিসিএস করে প্রশাসন ক্যাডারের কর্মকর্তা হয়ে দেশের জন্য কাজ করতে চাই। ভালো একটি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে বিসিএস পরীক্ষার প্রস্তুতি নিতে চাই।”শিক্ষকরা জানান, মনিষা ছিল মেধাবী, অধ্যবসায়ী ও ভদ্র ছাত্রী। কঠিন পরিস্থিতিতেও তার আত্মবিশ্বাস ও অধ্যবসায়ই তাকে আজকের এই অবস্থানে এনে দিয়েছে। মানবিক বিভাগ থেকে জিপিএ-৫ পাওয়া সহজ নয়, কিন্তু মনিষা তা প্রমাণ করেছে নিজের মেধা ও মনোবল দিয়ে। আজ সে কেবল এক পরিবারের নয়, পুরো মির্জাপুরের গর্ব। মনিষা সরকার—যার গল্প অনুপ্রেরণা হয়ে জ্বালায় আশার আলো অসংখ্য তরুণ-তরুণীর মনে।

আরও পড়ুন
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হলে ছাত্রদলের সহ-সভাপতির বিরুদ্ধে র্যাগিং ও শারীরিক নির্যাতনের অভিযোগ
তদন্ত প্রতিবেদন চাওয়াকে কেন্দ্র করে চাবি চুরির অভিযোগ, ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে আইনি পদক্ষেপ
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া