হোম » সারাদেশ » উল্লাপাড়ায় সিরাত সেমিনার অনুষ্ঠিত 

উল্লাপাড়ায় সিরাত সেমিনার অনুষ্ঠিত 

উল্লাপাড়া প্রতিনিধিঃ সিরাতের ছায়ায় জেগে উঠুক ঈমানের আলো এই প্রতিপাদ্য কে সামনে রেখে উল্লাপাড়া প্রেসক্লাব হলরুমে সিরাত সেমিনার ২০১৫ অনুষ্ঠিত হয়েছে। উল্লাপাড়া উপজেলা ওলামা পরিষদের পৌর কমিটির আয়োজনে মুফতি আনিছুর রহমানের সভাপতিত্বে ও রাশেদ মামুনের  সঞ্চালনায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন শায়খুল হাদীস মাওলানা কাজী ফজলুল করিম। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিশিষ্ট ইসলামিক লেখক মাওলানা আব্দুল আলীম,মাওলানা আবু বকর, মাওলানা মাহমুদ হাসান,মাওলানা আবুল কালাম। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উল্লাপাড়া প্রেসক্লাবের সভাপতি আনিছুর রহমান লিটন,সাধারণ সম্পাদক ময়নু্ল হোসাইনসহ প্রেসক্লাবের সদস্যরা।
অনুষ্ঠানে ওলামা পরিষদের আলোচকরা সাংবাদিকদের রাসুল সাঃ এর জীবনী ও আদর্শ কে মনেপ্রাণে ধারণ করতে আহ্বান জানান। এবং বিভিন্ন ইসলামিক বিষয়ে আলোচনা করেন।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!