হোম » সারাদেশ » মোরেলগঞ্জে বিএনপির কর্মীসভা ২০২৫ অনুষ্ঠিত

মোরেলগঞ্জে বিএনপির কর্মীসভা ২০২৫ অনুষ্ঠিত

মোঃ এখলাস শেখ,মোরেলগঞ্জ  প্রতিনিধিঃ
আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাগেরহাটের মোরেলগঞ্জে  মোরেলগঞ্জ উপজেলা ও পৌর বিএনপি’র উদ্যোগে “ধানের শীষের প্রতি জনসম্পৃক্ততা বৃদ্ধি” শীর্ষক কর্মীসভা ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৯ অক্টোবর) সকাল ১০টায় অনুষ্ঠিত  সভায় বিএনপি নেতৃবৃন্দ আসন্ন নির্বাচনে ধানের শীষের পক্ষে ব্যাপক গণসংযোগ ও সংগঠন শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন। তাঁরা বলেন, দেশের মানুষ আজ পরিবর্তন চায়— সেই পরিবর্তনের প্রতীক ধানের শীষ। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌর ওয়ার্ডের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
এসময় বাগেরহাট-৩ ধানের শীষের নমিনেশন প্রত্যাশী কাজী খায়রুজ্জামান শিপন বলেন, আগামী নির্বাচনে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে, জনগণের অধিকার ফিরিয়ে আনতে সবাইকে মাঠে থাকতে হবে।
এ সময় সভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের  নেতাকর্মীবৃন্দ।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!