
মোঃ আরিফুল ইসলাম, নাচোল (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধিঃ
আসন্ন ১৩তম জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে, “সারা দেশের মতো” চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলা ও পৌরসভায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ভোটকেন্দ্রভিত্তিক নির্বাচনী প্রস্তুতি শুরু করেছে। এর অংশ হিসেবে গঠিত হচ্ছে কেন্দ্র কমিটিগুলো।
নেজামপুর ইউনিয়ন বিএনপির আয়োজনে,
শনিবার (১৪ অক্টোবর) বিকেলে নাচোল উপজেলার নেজামপুর ইউনিয়নের ৩নম্বর ওয়ার্ডের কামার জগদইল সেন্টার কমিটি গঠন করা হয়। ৩নং নম্বর ওয়ার্ড বিএনপির (সাবেক) সভাপতি কামরুল ইসলামের সভাপতিত্বে ও ইউনিয়ন যুবদলের (সাবেক) সভাপতি বুলবুল আহম্মেদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাচোল পৌর বিএনপির (সাবেক) সভাপতি মোসাদ্দেকুর রহমান। এসময় প্রধান বক্তার বক্তব্য রাখেন পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক দুরুল হোদা।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপি নেতা নুরুল হক, কসবা ইউপি চেয়ারম্যান জাকারিয়া আল মেহেরাব, নেজামপুর ইউনিয়ন বিএনপির (সাবেক) সাধারণ সম্পাদক তোসলিম উদ্দিন, উপজেলা বিএনপির (সাবেক) সিনিয়র সহ-সভাপতি নুরুল হক, নেজামপুর ইউনিয়ন বিএনপির (সাবেক) সভাপতি (সাবেক) সাধারণ সম্পাদক এনামুল হক, উপজেলা যুবদলের সভাপতি প্রভাষক আসিক মাহমুদ, সাধারণ সম্পাদক আজিম উদ্দিন প্রমুখ।
এছাড়াও বিএনপির বিভিন্ন অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, নিরপেক্ষ নির্বাচনের জন্য সংগঠনকে তৃণমূল থেকে সুসংগঠিত করা জরুরি। এ লক্ষ্যে ভোটকেন্দ্রভিত্তিক কমিটি গঠন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তারা দলীয় ঐক্য ও কার্যকর সাংগঠনিক প্রস্তুতির মাধ্যমে আগামীর নির্বাচনে বিজয়ের আশা প্রকাশ করেন।
কেন্দ্র কমিটির নতুন আহ্বায়ক মুক্তার হোসেন ও এনায়েত করিমকে সদস্য সচিব করে ১০১ সদস্য বিশিষ্ট কমিটির ঘোষণা করেন।

আরও পড়ুন
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
নওগাঁয় সরকারি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা করায় যুবক আটক