
আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
সমন্বিত উদ্যোগ, প্রতিরোধ করি দুর্যোগ’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে ফরিদপুরের আলফাডাঙ্গায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন করা হয়েছে।
এ উপলক্ষে সোমবার (১৩ অক্টোবর) দুপুরে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের যৌথ আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে বর্ণাঢ্য এক র্যালি বের হয়। র্যালিটি উপজেলা পরিষদের সামনের সড়ক প্রদক্ষিণ করে আবার একই স্থানে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এ কে এম রায়হানুর রহমানের সভাপতিত্বে ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাগর হোসেন সৈকতের সঞ্চালনায় বক্তব্য দেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. ভবেন বাইন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা তরুন বসু, উপজেলা সহকারী প্রকৌশলী মো. মতিয়ার রহমান ও আলফাডাঙ্গা ফায়ার সার্ভিস স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কহিনুর ইসলাম প্রমুখ
এরআগে বহুতল ভবনে আগুন লাগলে কিভাবে রক্ষা পাওয়া যাবে, বাসাবাড়িতে আগুন লাগলে কিভাবে রক্ষা পাওয়া যাবে এবং গ্যাসের সিলিন্ডারে আগুন লাগলে কিভাবে তা নিভানো যাবে সেসব বিষয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ধারণা দেন।

আরও পড়ুন
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান