হোম » সারাদেশ » ঘাটাইলে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে

ঘাটাইলে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে

‎ঘাটাইল (টাংগাইল) প্রতিনিধি 
সমন্বিত উদ্যোগ, প্রতিরোধ করি দুর্যোগ” এই স্লোগানে টাঙ্গাইলের ঘাটাইলে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে।
‎সোমবার (১৩ অক্টোবর) সকাল ১১ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে ঘাটাইল ব্রাহ্মণ শাসন মহিলা কলেজ মাঠ প্রাঙ্গনে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের বাস্তবায়নে দিবসটি উপলক্ষে র‌্যালি, ভূমিকম্প ও অগ্নিকাণ্ড প্রতিরোধে মহড়া এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
‎উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবু সাঈদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ এনামুল হক, সহকারি প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আসাদুজ্জামান চৌধুরী, উপজেলা একাডেমিক কর্মকর্তা ফখরুল ইসলাম ও ঘাটাইল ফায়ার সার্ভিস স্টেশন ওয়ার হাউস ইন্সপেক্টর রতন কুমার দেবনাথ সহ শিক্ষক – শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
‎এ সময় ঘাটাইল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশনের সদস্যরা অগ্নিকাণ্ড ও দুর্যোগে প্রতিরোধ এবং উদ্ধারকাজের উপর সচেতনতামূলক মহড়া প্রদর্শন করেন।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!