
এম আর ওয়াসিম, ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি প্রতিনিধিঃ ভৈরবে নানা অনিয়ম ও ভেজাল খাদ্য উৎপাদনের দায়ে ৫ টি প্রতিষ্ঠান কে ৭ লাখ টাকা জরিমানা করেছে নিরাপদ খাদ্য আদালত। আগতকাল ১১অক্টোরব শনিবার সকাল থেকে একটানা বিকাল পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়েছে।
এ সময় আকবরনগরে অবস্থিত রাজধানী বেকারিকে কেক তৈরিতে পচা ডিম, অস্বাস্থ্যকর পরিবেশে মোড়কীকরণ ব্যতীত খাদ্য উৎপাদনের দায়ে ২ লাখ টাকা অর্থদন্ড, কমলপুর এলাকার ইদ্রিস আলীকে ভেজাল শিশু খাদ্য উৎপাদনের দায়ে ০২ লাখ টাকা অর্থদন্ড, একই এলাকায় অবস্থিত বন্ধন বেকারিকে নিবন্ধন ও মোড়কীকরণ ব্যতীত খাদ্যপণ্য উৎপাদনের দায়ে ০১ লাখ টাকা অর্থদন্ড, পলতাকান্দা এলাকায় অবস্থিত মনিমুক্তা হোটেলকে অস্বাস্থ্যকর পরিবেশে ফ্রীজে বাসি মাংস সংরক্ষণ ও অন্যান্য অপরাধে ০১ লাখ টাকা অর্থদন্ড ও দুর্জয় মোড়ে অবস্থিত বিসমিল্লাহ হোটেলকে রান্না ঘরে অস্বাস্থ্যকর খোলা টয়লেট থাকা ও অন্যান্য অপরাধে ০১ লাখ টাকা অর্থদন্ড প্রদান সহ ৫ টি প্রতিষ্ঠান কে মোট ৭ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
এ সময় অভিযান পরিচালনা করেন বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ও ১ম শ্রেণীর ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম। এ সময় অভিযানে সহযোগিতা করেন কিশোরগঞ্জ জেলার নিরাপদ খাদ্য কর্মকর্তা মো: আশরাফুল ইসলাম তালুকদার।
উক্ত আদালতকে সার্বিক সহযোগিতা করেন জেলা স্যানিটারি ইন্সপেক্টর শংকর চন্দ্র পাল। অভিযানে সহায়তা করেন কিশোরগঞ্জ জেলা পুলিশ, র্যাব ও আনসার ব্যাটালিয়নের একটি চৌকস দল। এ বিষয়ে বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ও ১ম শ্রেণীর ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম বলেন, বিশুদ্ধ খাদ্য নিশ্চিতের লক্ষ্যে আজ ৭ টি প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করে ভেজাল শিশু খাদ্য উৎপাদন, পচাঁ ডিম দিয়ে কেক তৈরি, ফ্রিজে পচা খাবার সংরক্ষণ সহ নানা অনিয়মের দায়ে ৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে । তবে এ অভিযান অব্যাহত থাকবে।

আরও পড়ুন
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
নওগাঁয় সরকারি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা করায় যুবক আটক