
কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি:
পিরোজপুরের কাউখালীতে শিক্ষা প্রকৌশলী অধিদপ্তরের তত্ত্বাবধানে নির্মিত কাউখালী সরকারি কেজি ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের ছয় তলা ভিত বিশিষ্ট নতুন একাডেমিক ভবনের শুভ উদ্বোধন করা হয় । শনিবার (১১ অক্টোবর) দুপুর বারোটায় দোয়া ও মোনাজাতের মাধ্যমে প্রধান অতিথি হিসেবে বিদ্যালয়ের নতুন ভবনের শুভ উদ্বোধন করেন পিরোজপুরের জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খান।
এ সময় তিনি গাছের চারা রোপন ও নেম ফলক উন্মোচনের মধ্য দিয়ে আনুষ্ঠানিক ভাবে ছয় তলা বিশিষ্ট একাডেমিক ভবন আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন ঘোষণা করেন।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কাউখালী উপজেলা নির্বাহী অফিসার স্বজল মোল্লা, শিক্ষা প্রকৌশলী অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোঃ জহিরুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুদীপ্ত দেবনাথ, পিরোজপুর সরকারি বালক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবর তালুকদার, কাউখালী সরকারি কেজি ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আমিনুল ইসলাম। এ সময় অভিভাবক, গণমাধ্যম কর্মী ও বিদ্যালয়ের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য ২০১৯ সালের ২২ সেপ্টেম্বর তৎকালীন পিরোজপুর ২ আসনের সংসদ সদস্য আনোয়ার হোসেন মঞ্জু একাডেমিক ভবন নির্মাণ কাজ উদ্বোধন করেন।সেই থেকে সাত বছর পর নির্মাণ কাজ শেষে উদ্বোধন করা হল।
উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খান বলেন,লেখাপড়ার কোন বিকল্প নেই। ভালো ছাত্রের পাশাপাশি আদব-কায়দা, নম্রতা ভদ্রতা থাকতে হবে। আশা করি শিক্ষকরা মনোযোগ সহকারে পাঠ দান করবেন এবং শিক্ষার্থীরা ক্লাসে মনোযোগ দিবেন। উভয়ের সমন্বয় থাকলে শিক্ষার মান আরো ভালো হবে বলে আসা প্রকাশ করেন।

আরও পড়ুন
ঠাকুরগাঁওয়ের রুহিয়াতে শিশু বলাৎকারের ঘটনার প্রধান আসামিকে গ্রেফতার করেছে র্যাব
জামালপুরে পৃথক দুই মামলায় ১ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন
মেধা, সততা ও মানবিকতার অনন্য প্রতীক: ঝিনাইগাতী থানার নতুন ওসি এস এম নূর-মোহাম্মদ