
কাউখালী (পিরোজপুর) প্রতিনিধিঃ
পিরোজপুরের কাউখালী উপজেলার কচাঁ, সন্ধ্যা ও কালিগঙ্গা নদীতে মা ইলিশ রক্ষায় ২২ দিনের সরকারি নিষেধাজ্ঞার সময় নদীতে মাছ ধরার চেষ্টা করলে কাউখালী মৎস্য কর্মকর্তা নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালনা করে ১ জেলেকে গ্রেফতার করা হয় ।
ইলিশ প্রজনন মৌসুম ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত ২২ দিন মা ইলিশ ধরা নিষিদ্ধ ঘোষণা করেছে সরকার। শনিবার রাতে বিভিন্ন নদীতে উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ হাফিজুর রহমান নেতৃত্বে এই অভিযান পরিচালনা করে এক জনকে আটক করা হয়। আটক জেলে মোঃ বেলাল ফকির বেকুটিয়া গ্রামের মৃত্যু আলতা ফকিরের ছেলে। আটক জেলেকে ভ্রাম্যমান আদালতে উপস্থিত করা হয়। এ সময় ভ্রাম্যমান আদালতের বিচারকের কাছে অপরাধ স্বীকার করে ক্ষমা প্রার্থনা করলে ভ্রাম্যমান আদালতের বিচারক উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুদীপ্ত দেবনাথ ১৭ দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ প্রদান করেন। এ ব্যাপারে কাউখালী থানা অফিসার ইনচার্জ (ওসি) মো: সোলায়মান বলেন, আসামিকে কারাগারে পাঠানো হয়েছে।
এ ব্যাপারে মৎস্য কর্মকর্তা হাফিজুর রহমান বলেন সরকারের কঠোর নির্দেশনা থাকার পরেও অসাধু কিছু জেলে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে নিষিদ্ধ সময় মাছ ধরার চেষ্টা করেন। আমরা নিষিদ্ধ সময় মাছ ধরা থেকে বিরত রাখতে নিয়মিত অভিযান পরিচালনা করছি। তবে জনবল সংকট এবং পুলিশের অসহযোগীতার কারণে অভিযান পরিচালনায় কিছুটা সমস্যা হয়।

আরও পড়ুন
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
নওগাঁয় সরকারি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা করায় যুবক আটক