
উল্লাপাড়া প্রতিনিধিঃ সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক নাসির উদ্দীন ও আবু তাহের এর বিরুদ্ধে মিথ্যা মামলায় হয়রানির অভিযোগে মানববন্ধন করেছে এলাকাবাসী।
শনিবার (১১ অক্টোবর) দুপুরে উপজেলার উধুনিয়া ইউনিয়নের আগদিঘলগ্রামের জনসাধারণের আয়োজনে মানববন্ধনে অংশ নেয় শতাধিক নারী-পুরুষ। মানববন্ধনে অংশ নেওয়া এলাকাবাসী বিএনপি নেতা নাসির উদ্দীন,আবু তাহের, আওয়ামী লীগ নেতা সোবহান তালুকদার এবং আবু সামা তালুকদারের বিরুদ্ধে চাঁদাবাজি,ভূমি দখল, মাদ্রাসা মসজিদের অর্থ আত্মসাৎ এবং মিথ্যা মামলায় হয়রানির অভিযোগ তোলেন।
মানববন্ধনে আগদিঘলগ্রামের সাহেব আলী জানান বিএনপি নেতা নাসির উদ্দীন বিগত সময়ে আওয়ামী লীগের সাথে ছত্রছায়ায় এলাকায় ভূমি দখল,চাঁদাবাজি, মামলাবাজি সহ বিভিন্ন অপকর্মে জড়িয়ে যায়। বর্তমানে বিএনপির নাম ভাঙ্গিয়ে এলাকাবাসী কে বিভিন্নভাবে হয়রানি করছে।
এলাকাবাসী মানববন্ধনে বিএনপি নেতা নাসির উদ্দীন এর বিচার দাবি করেন।

আরও পড়ুন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান
বগুড়ায় সাবেক ছাত্রদল নেতাকে কুপিয়ে হত্যা
ঈদগাঁওয়ের চাঞ্চল্যকর সেলিম বাবু হত্যা মামলার তিন আসামির জামিন নামঞ্জুর