
মেঘনা (কুমিল্লা) প্রতিনিধি
কুমিল্লার মেঘনা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তাজুল ইসলাম তাজকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) আনুমানিক রাত সাড়ে ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জেলা ডিবি পুলিশের একটি দল বিশেষ অভিযান চালিয়ে উপজেলার মানিকারচর ইউনিয়নের নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করে।
স্থানীয় ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য আব্দুল বাতেন খন্দকার বলেন, “রাতে ডিবির একটি দল এসে তাজুল ভাইকে নিয়ে যায়। তবে কেন বা কি মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে, আমরা তা জানি না।”
স্থানীয়দের ভাষ্য, তাজুল ইসলাম তাজ দীর্ঘদিন ধরে এলাকায় আওয়ামী লীগের প্রভাবশালী নেতা হিসেবে পরিচিত। তাঁর অনুসারীদের বিরুদ্ধে অতীতে দখল, চাঁদাবাজি ও ভয়ভীতির অভিযোগ রয়েছে। সাম্প্রতিক সময়ে ইউনিয়নে দলীয় অভ্যন্তরীণ বিরোধ ও আধিপত্য বিস্তারকে ঘিরে উত্তেজনাও দেখা দেয়। তাজুল ইসলামের গ্রেপ্তারের ঘটনায় এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কেউ এটিকে আইন প্রয়োগের স্বাভাবিক প্রক্রিয়া হিসেবে দেখছেন, আবার কেউ মনে করছেন, স্থানীয় রাজনৈতিক টানাপোড়েনের অংশ হিসেবেই এই অভিযান পরিচালিত হয়েছে।
এ বিষয়ে মেঘনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল জলিল বলেন, “ডিবি পুলিশের একটি বিশেষ অভিযানে আওয়ামী লীগ নেতা তাজুল ইসলাম তাজকে গ্রেপ্তার করা হয়েছে।”

আরও পড়ুন
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান