
রায়হান শেখ, মোল্লাহাট,বাগেরহাট প্রতিনিধি:
দুর্বৃত্তদের হাতে নিহত বিএনপি কর্মী ও সাংবাদিক এসএম হায়াত উদ্দিনের দুই কন্যার উচ্চ মাধ্যমিক পর্যন্ত শিক্ষার দায়িত্ব নিয়েছেন বাগেরহাট-২ আসনের সাবেক সংসদ সদস্য, জেলা বিএনপির সাবেক সভাপতি ও শিল্পপতি এম এ এইচ সেলিম।
হায়াত উদ্দীনের পরিবারকে সান্ত্বনা জানাতে গিয়ে এম এ এইচ সেলিম বলেন, “হায়াত উদ্দিনের প্রতি এ নির্মম হত্যাকাণ্ড কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আমি তাঁর দুই কন্যার পড়াশোনার দায়িত্ব নিচ্ছি এবং এই ঘটনার সাথে জড়িতদের কঠোর শাস্তি দাবি করছি।”
তিনি মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপি নেতা ফকির তারিকুল ইসলাম, মেহেবুবুল হক কিশোর, মাহাবুবুর রহমান টুটুল, গোলাম মহিউদ্দিন জিলানীসহ বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকবৃন্দ।

আরও পড়ুন
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হলে ছাত্রদলের সহ-সভাপতির বিরুদ্ধে র্যাগিং ও শারীরিক নির্যাতনের অভিযোগ
তদন্ত প্রতিবেদন চাওয়াকে কেন্দ্র করে চাবি চুরির অভিযোগ, ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে আইনি পদক্ষেপ
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া