
আতিক হাসান, মেঘনা (কুমিল্লা) প্রতিনিধি
কুমিল্লা মেঘনা উপজেলায় নৌপথে চাঁদাবাজি কালে যুবককে গ্রেফতার করে চালিভাঙ্গা নৌ পুলিশ ।
সোমবার( ৬) অক্টোবর বিকেল ৩ টায় মেঘনা-কাঁঠালিয়া নদীতে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয় চাঁদাবাজিকে। আসামি তিতাস উপজেলার সরস্বতীর চর গ্রামের ইদ্রিস আলীর ছেলে ও তার চাচাতো ভাই মামুন আক্তার হোসেন (৪৫)।
চালিভাঙ্গা নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ আজমগীর হোসেনের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অংশ নেয় কনস্টেবল কুসুম, সুজন, সোহাগ এএসআই মঈন উদ্দিন।
অভিযান পরিচালনা শেষে চাঁদাবাজিতে ব্যবহৃত একটি নৌকা ও দুইটি রড জব্দ করে।
এ বিষয়ে চালিভাঙ্গা নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ আজমগীর হোসাইন বলেন, গ্রেফতারকৃত আসামি আমাদের হেফাজতে আছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। নৌপথে চাঁদাবাজি, জলদুস্য, অবৈধ কর্মকান্ড রোধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। এছাড়াও নদী পথে নিরাপদে যাতায়াত নিশ্চিত করতে নিয়মিত টহল ও নজরদারি জোরদার করা হয়েছে।

আরও পড়ুন
জামালপুরে অস্তিত্বহীন রাইসমিলের নামে সরকারি বরাদ্দের অভিযোগ, খাদ্য বিভাগের ভূমিকা নিয়ে প্রশ্ন
মেলান্দহে ৪ লাখ টাকার হেরোইনসহ ধরা পড়ল স্বামী-স্ত্রী
ডিমলায় একদিনে পাঁচ খাতে সরকারি সহায়তা বিতরণের উদ্বোধন করলেন সংসদ সদস্য