হোম » সারাদেশ » বগুড়া গাবতলীতে পুলিশের বিশেষ অভিযানে নারী-পুরুষসহ ১১ জন গ্রেপ্তার 

বগুড়া গাবতলীতে পুলিশের বিশেষ অভিযানে নারী-পুরুষসহ ১১ জন গ্রেপ্তার 

‎এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধি: বগুড়ার গাবতলী থানা পুলিশের বিশেষ অভিযানে উপজেলার বিভিন্ন ইউনিয়নে অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত ও গ্রেফতারি পরোয়ানাভুক্ত নারী-পুরুষসহ মোট ১১ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে।

‎গাবতলী থানা সূত্রে জানা যায়, শনিবার রাতে অভিযান চালিয়ে যাদের গ্রেফতার করা হয়েছে তাদের মধ্যে রয়েছেন—অপযৌতুক নিরোধ আইনের গ্রেফতারি পরোয়ানামূলে সন্ধ্যাবাড়ী গ্রামের মোঃ জাকির হোসেন (পিতা: আব্দুল মজিদ) এবং শাহাদত মোল্লা (পিতা: শুক্রা মোল্লা)।

‎এছাড়া বাইগুনি সাবেক পাড়া থেকে রুমি বেগম (৪০) ও তার স্বামী মোঃ জাহাঙ্গীর আলমকে গ্রেফতার করা হয়েছে। ‎ঢাকার যাত্রাবাড়ী থানায় দায়েরকৃত সিআর মামলা নম্বর ১০৪৬/২৪ এর গ্রেফতারি পরোয়ানায় নাড়ুয়ামালা গ্রামের কনক কুমার দাস ও চঞ্চল কুমার (পিতা: শ্রীনাথ চন্দ্র দাস), রঞ্জনা (পিতা: গোপাল), ঝন্টু, আয়েশা, সিদ্দিক মিয়া (পিতা: মোঃ আব্দুল কাফি), আইরিন (২৫) (স্বামী: সিদ্দিক), ও আব্দুল কাফি (পিতা: মৃত ওয়াজেদ আলী) নামের অন্যান্য আসামিদেরও গ্রেফতার করা হয়েছে।

‎পুলিশ জানায়, তাদের সবাইকে নিজ নিজ এলাকা থেকে গ্রেফতার করে রবিবার আদালতে সোপর্দ করা হয়েছে। ‎গাবতলী থানার ওসি (ভারপ্রাপ্ত) বলেন, “অপরাধ দমনে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে। আইনশৃঙ্খলা রক্ষায় কেউ রেহাই পাবে না।”

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!