
জাহিদ হাসান
কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের কৈগাড়ীপাড়াস্থ ফ্রি চিকিৎসা সেবা কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে।
গতকাল শুক্রবার (৩রা অক্টোবর) সকালে কৈগাড়ীপাড়াস্থ তার নিজ গ্রামের বাড়ীতে অসহায় মানুষের দৌড় গোড়ায় উন্নত চিকিৎসা সেবা পৌঁছে দিতে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট এর প্লাস্টিক সার্জন বিশেষজ্ঞ ডাঃ বায়েজিদ বোস্তামী এবং তার সহধর্মিণী ডাঃ তাহমিদা সুলতানা এই বিনামূল্যে রোগী দেখার ফ্রি চিকিৎসা সেবার আয়োজন করে।
ফ্রি চিকিৎসাসেবা কার্যক্রমের শুভ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও বিজেএম কলেজ সাবেক অধ্যাপক আসলাম উদ্দিন, জাতীয়তাবাদী দল বিএনপি বাহাদুরপুর ইউনিয়ন শাখার যুগ্ম সম্পাদক মোঃ রোকনুজ্জামান রোকন, বাহাদুর হাইস্কুলে প্রধান শিক্ষক সালা্হউদ্দিন, মনোমহন বিড়ি ফ্যাক্টারির ম্যানেজার তৌফিক এলাহি, বিএনপি নেতা সিরাজুল ইসলাম, প্রথম আলো পত্রিকার জেলা প্রতিনিধি তৌহিদ, খোলা কাগজ প্রতিনিধি আল মাহাদী, সাংবাদিক জাহিদ হাসান, মাহামুদুল্লাহ সোহেল।
ডাঃ বায়েজিদ বোস্তামী জানান, প্রত্যান্ত অঞ্চলের মানুষকে বিনামূল্যে স্বাস্থ্য সেবা নিশ্চিত করণের লক্ষ্যে নিজ গ্রামের বাড়িতে চালু করেছি ডাক্তার বাড়ি নামে চিকিৎসা সেবা কার্যক্রম। এখানে প্রতি মাসের প্রথম শুক্রবার গ্রামবাসিকে বিনামূল্যে স্বাস্থ্য সেবা প্রদান করা হবে।

আরও পড়ুন
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
নওগাঁয় সরকারি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা করায় যুবক আটক